Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১৩:০৫, ১০ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১৩:০৫, ১০ জুলাই ২০২৬
আরও খবর
পকেটে ১০ বুলেট, প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে স্কুলছাত্রী
ডেটিং অ্যাপ-অন্তরঙ্গ ছবি : ৬ কোটি রুপি হাতিয়ে নিলেন নারী
নারী যাত্রীকে কোমরের বেল্ট খুলে পেটানোয় যুবক, পরে গ্রেপ্তার
ককরোচ জনতা পার্টির প্রভাবে চাপে মোদি সরকার
শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই : রণধীর জয়সওয়াল

অন্যকে বিয়ে করায় ক্ষোভ, বাড়িতে ঢুকে প্রেমিকাকে কোপালো তরুণ

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১৩:০৫, ১০ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১৩:০৫, ১০ জুলাই ২০২৬
বন্দে নেওয়াজ। ফাইল ছবি

অন্য পুরুষকে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে ১৮ বছর বয়সী এক তরুণীর বাড়িতে ঢুকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে সাবেক প্রেমিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ভারতের বেঙ্গালুরুর রামগোন্দনাহাল্লি এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। আহত তরুণীর নাম নন্দিনী দাস। ঘটনার পর অভিযুক্ত যুবক বন্দে নেওয়াজ (১৮) নিজেও আত্মহত্যার চেষ্টা করে। খবর এনডিটিভির। 

পুলিশ জানিয়েছে, নন্দিনী ও বন্দে নেওয়াজ বেসরকারি স্কুলে একসঙ্গে পড়াশোনা করতেন। গত তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি নন্দিনী অন্য একজনকে বিয়ে করায় নেওয়াজ চরম ক্ষুব্ধ ও বিপর্যস্ত হয়ে পড়েন। 

ঘটনার সময় নন্দিনীর বাবা-মা বাড়িতে ছিলেন না। পুলিশ জানায়, অভিযুক্ত নেওয়াজ নন্দিনীদের বাড়িতে ঢুকে প্রথমে তার দুই ছোট ভাইকে ঘরের ভেতর আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এরপর ড্রয়িংরুমে একা পেয়ে নন্দিনীর ঘাড়, হাত, পাঁজর ও উরুতে ধারালো ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। 

রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় নন্দিনী কোনোমতে ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন এবং চিৎকার করে সাহায্য চান। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নন্দিনী ও নেওয়াজকে উদ্ধার করে আলাদা দুটি হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে নন্দিনী বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে আত্মহত্যার চেষ্টাকারী নেওয়াজকে বৈদেহী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নেওয়াজ হোয়াইটফিল্ড এলাকায় চালক হিসেবে কাজ করতেন এবং তুবারাহাল্লি এলাকায় থাকতেন। এই ঘটনায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। 

বেঙ্গালুরুতে প্রেমের সম্পর্ক ও বিয়ে নিয়ে এই ধরনের নৃশংস ঘটনা এটাই প্রথম নয়। গত জুন মাসের ২৮ তারিখেও প্রায় একই রকম এক ঘটনার খবর পাওয়া যায়। সেখানে রাজীব নামের এক যুবক তার ২৩ বছর বয়সী প্রেমিকা অঞ্জলিকে ছুরিকাঘাতে হত্যা করেন।

পুলিশের তথ্যমতে, ৩ থেকে ৪ বছরের প্রেমের সম্পর্ক থাকলেও রাজীবের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে অঞ্জলির পরিবার এই বিয়েতে রাজি ছিল না। পরিবারের চাপে অঞ্জলি রাজীবকে এড়িয়ে চলতে শুরু করলে ক্ষিপ্ত হয়ে রাজীব ঘাড়ে ছুরি চালিয়ে দেন। পরে হাসপাতালে অঞ্জলির মৃত্যু হয়। রাজীবকে গ্রেপ্তার করা হয়।

ভারত অপরাধ প্রেমিকা

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

৪৪ মিনিট আগে
পকেটে ১০ বুলেট, প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে স্কুলছাত্রী
৫ ঘন্টা আগে
ডেটিং অ্যাপ-অন্তরঙ্গ ছবি : ৬ কোটি রুপি হাতিয়ে নিলেন নারী
৮ ঘন্টা আগে
নারী যাত্রীকে কোমরের বেল্ট খুলে পেটানোয় যুবক, পরে গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববাজারে এক দিনেই তেলের দাম বাড়ল ৫ শতাংশের বেশি
  2. ট্রাম্পের ৪০ কোটি ডলারের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ
  3. সাগরপথে ইউরোপ প্রবেশের চেষ্টা, দুই শতাধিক অভিবাসীর বেশিরভাগই বাংলাদেশি
  4. ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা
  5. ককরোচ জনতা পার্টির প্রভাবে চাপে মোদি সরকার
  6. হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x