Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ১০:০৫, ১৩ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ১০:০৫, ১৩ জুলাই ২০২৬
আরও খবর
মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে পাল্টা আঘাতের হুমকি ইরানের
ইরানে ‘অনেক সমস্যা’ রয়েছে, স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
স্বর্ণের দাম ৩ মাসের মধ্যে সর্বোচ্চ
মার্কিন নিষেধাজ্ঞাকে অন্য দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলছে ইরান
রণতরী নিয়ে অসন্তোষের পর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ইউএসএস ওয়াশিংটন

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ১০:০৫, ১৩ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ১০:০৫, ১৩ জুলাই ২০২৬
ফাইল ছবি

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ৭৯.১৭ ডলারে পৌঁছেছে, যা গত ২২ জুনের পর সর্বোচ্চ।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করতে রোববার (১২ জুলাই) ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্র ইরানের শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। খবর আল জাজিরার। 

যুক্তরাষ্ট্রের অভিযোগ, সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘এমভি জিএফএস গ্যালাক্সি’ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ইরানি বাহিনী সেটিতে হামলা চালায়। তবে এ অভিযোগের বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালি বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এটি ইরানের নিয়ন্ত্রণাধীন নয়। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।

অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

এদিকে ইরানের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ পুনরায় সতর্ক করে বলেছে, তাদের নির্ধারিত রুট ব্যবহার না করে হরমুজ প্রণালি অতিক্রম করা জাহাজগুলো নিরাপদ চলাচলের নিশ্চয়তা পাবে না। কোনো অননুমোদিত রুট ব্যবহার করলে তার দায় জাহাজের মালিক, পরিচালনাকারী ও অধিনায়কের ওপর বর্তাবে বলে জানিয়েছে সংস্থাটি।

নতুন করে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত মাত্র ছয়টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। অথচ চলতি মাসের শুরুতে প্রতিদিন ১৮ থেকে ২২টি জাহাজ এই পথ ব্যবহার করছিল। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ১৩০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত।

বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানকার অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে।

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক জ্বালানি বিশ্লেষক মুকেশ সাহদেভ মনে করেন, ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৭০ ডলারের উচ্চ পর্যায়ে থাকতে পারে।

অন্যদিকে, আইজি অস্ট্রেলিয়ার বাজার বিশ্লেষক ফ্যাবিয়ান ইয়িপ বলেছেন, বর্তমান উত্তেজনায় তেলের দামে ঝুঁকিজনিত প্রিমিয়াম যুক্ত হলেও যুদ্ধের শুরুতে দেখা সর্বোচ্চ মূল্যস্তরে আবার পৌঁছানোর সম্ভাবনা কম। কারণ, বৈশ্বিক চাহিদা এখনও দুর্বল এবং ওপেক প্লাসের উৎপাদন বৃদ্ধি বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি করছে।

মধ্যপ্রাচ্যের নতুন এই সংঘাতের প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। সোমবার (১৩ জুলাই) সকালে জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ শতাংশের বেশি, দক্ষিণ কোরিয়ার কসপি ৫ শতাংশের বেশি এবং হংকংয়ের হ্যাংসেং সূচক প্রায় ০.২ শতাংশ কমে যায়।

তেল তেলের দাম বিশ্ববাজার হরমুজ প্রণালি ইরান-ইসরায়েল যুদ্ধ
৩১ জুলাই ২০২৬
মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফার জোয়ার তেল কোম্পানিগুলোতে
২৪ জুলাই ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাত, তেলের দাম ছাড়াতে পারে অতীতের সব রেকর্ড
২০ জুলাই ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
০৬ জুলাই ২০২৬
তেলের উৎপাদন আরও বাড়ানোর ঘোষণা ওপেক প্লাস দেশগুলোর
৩০ জুন ২০২৬
বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো : বিপিসি
১৮ জুন ২০২৬
শান্তি চুক্তির জেরে ফের কমল জ্বালানি তেলের দাম
১০ জুন ২০২৬
ফের যুদ্ধের খবরে বাড়ল জ্বালানি তেলের দাম
০৮ জুন ২০২৬
হরমুজ প্রণালি বন্ধের মধ্যেই ওপেকের তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত
২৫ মে ২০২৬
কমল তেলের দাম
২৩ মে ২০২৬
এক মাসে তৃতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়াল ভারত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানে ‘অনেক সমস্যা’ রয়েছে, স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  2. এই মুহূর্তে নির্বাচন হলে তা যুদ্ধরত ইউক্রেনকে বিভক্ত করবে : জেলেনস্কি
  3. জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
  4. আমি প্রধানমন্ত্রী থাকতে ফিলিস্তিন স্বাধীন হতে পারবে না : নেতানিয়াহু
  5. রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৩
  6. বঙ্গোপসাগরে ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি, আছেন বাংলাদেশিও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x