বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে বিমান হামলা এবং সৌদি আরবে ইয়েমেনের হুথিদের সমুদ্র অবরোধের হুমকির পরও দুদেশের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতার খবরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন : ইরানে দ্বিতীয় দফার বিমান হামলা শেষ করার দাবি যুক্তরাষ্ট্রের
প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশে সময় সকাল ৬টা ৫২ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ৩৫ সেন্ট বা ০.৪ শতাংশ কমে ৮৮.৮৭ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, সেপ্টেম্বরের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮২.৪৭ ডলারে অপরিবর্তিত ও স্থিতিশীল রয়েছে।
সাম্প্রতিক হামলা ও উত্তেজনার ফলে তেলের বাজার এক মাসের মধ্যে সর্বোচ্চ শিখরে পৌঁছায়।
সূত্র : আলজাজিরা।

এনটিভি অনলাইন ডেস্ক