পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু
পাকিস্তানের পিআইএমএস হাসপাতাল। এএফপির ফাইল ছবি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।
আরও পড়ুন : গ্রিসে সমুদ্র থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার
আরও পড়ুন : ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ইসলামাবাদ জেলা প্রশাসনের বিবৃতিতে বলা হয়, রাজধানীর পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালের ‘এমসিএইচ’ (মাদার অ্যান্ড চাইল্ড হেলথ) ওয়ার্ডের তৃতীয় তলায় হঠাৎ আগুন লাগে। এতে ওয়ার্ডে ভর্তি থাকা অন্তত ১৪ শিশু প্রাণ হারায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্য রোগীদের উদ্ধার করেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক