Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:১৫, ০৩ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:১৫, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ১২৪৩
১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে : প্রতিমন্ত্রী
প্রাণঘাতী বন্যার পর নেপালে চলছে ডিএনএ পরীক্ষা ও প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে ইউএই সরকারের সহায়তা
যেভাবে তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন

বন্যায় নেপালে জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:১৫, ০৩ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:১৫, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বন্যায় নেপালের চিলিমে ও ত্রিশূলী জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভারতের সঞ্চালন লাইন (গ্রিড) হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন থাকা নেপালের দুটি কেন্দ্রেই উৎপাদন স্থগিত থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর কাঠমাণ্ডু পোস্টের।

সাধারণত বর্ষা মৌসুমে পাহাড়ি নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পেলে নেপালে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হয়, যা দেশটি পার্শ্ববর্তী দেশগুলোতে রপ্তানি করে থাকে। তবে গত ২৬ আগস্ট ভোতেকোশি নদী অববাহিকায় সৃষ্ট বিধ্বংসী বন্যার কারণে বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য নির্ধারিত ২২ দশমিক ১ মেগাওয়াটের চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলী জলবিদ্যুৎ কেন্দ্র— উভয় কেন্দ্রই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। ফলে গত সপ্তাহ থেকে উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের (সিইএ) অনুমোদন সাপেক্ষে এ দুটি কেন্দ্র থেকে ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো হচ্ছিল।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠা জানান, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী দুটি প্রকল্পই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল্প হিসেবে অন্য কোনো সচল প্রকল্প থেকে বিদ্যুৎ পাঠানোর জন্য আমরা ভারতের কাছে অনুমতি চেয়েছি। তবে বর্তমানে বাংলাদেশে আমাদের বিদ্যুৎ রপ্তানি কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে।

বন্যায় কেবল এই দুই প্রকল্পই নয়, নেপালজুড়ে মোট ১২টি জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। বর্ষা মৌসুমে নেপাল গড়ে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করলেও তা বর্তমানে কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে। এছাড়া সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাঞ্জে ও সালাসুঙ্গি প্রকল্পকে মূল জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রেখে কেবল স্থানীয়ভাবে বিদ্যুৎ সরবরাহে ব্যবহার করা হচ্ছে।

একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে রপ্তানি নবায়ন চুক্তি পেতে বিলম্ব এবং ভূ-রাজনৈতিক বিধিনিষেধের কারণেও নেপাল তাদের বিদ্যুৎ রপ্তানির সার্বিক সক্ষমতা পুরো কাজে লাগাতে পারছে না। বর্তমানে নেপাল কর্তৃপক্ষ দ্রুত ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং বিকল্প উৎস থেকে বাংলাদেশে বিদ্যুৎ পুনঃসরবরাহের জন্য ভারতের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নেপাল বাংলাদেশ বিদ্যুৎ জলবিদ্যুৎ

সংশ্লিষ্ট সংবাদ: নেপাল

৬ ঘন্টা আগে
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ১২৪৩
০২ সেপ্টেম্বর ২০২৬
প্রাণঘাতী বন্যার পর নেপালে চলছে ডিএনএ পরীক্ষা ও প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া
০১ সেপ্টেম্বর ২০২৬
নেপাল-তিব্বতে বন্যায় নিহত হাজার ছাড়িয়েছে, এখনও আটকা বহু শ্রমিক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা
  2. স্বর্ণের বাজারে বড় ধাক্কা, এক লাফে কত কমলো দাম?
  3. ‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?
  4. সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রকে আহ্বান ইরানের
  5. পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাতিঝির মরদেহ উদ্ধার
  6. মানবতার স্বার্থেই ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন : পুতিনকে মোদি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x