Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:২৯, ০৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:২৯, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : হুমায়ুন কবির
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বেড়ে ২
‘জেন জি’র পর ভারতে ‘জেন আলফা’র উত্থান, চাইছে শিক্ষা সংস্কার
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী চিকিৎসা নিতে স্কয়ার হাসপাতালে

কেরালায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, ৮ শিক্ষার্থীর মৃত্যু

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:২৯, ০৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:২৯, ০৫ সেপ্টেম্বর ২০২৬
কেরালার ত্রিশুরে মহাসড়কে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ৮ শিক্ষার্থী নিহত হয়।

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় জাতীয় মহাসড়কে (এনএইচ-৬৬) অবৈধভাবে পার্ক করে রাখা ট্রাকের পেছনে প্রাইভেট কারের সজোড়ে ধাক্কায় তামিলনাড়ুর আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে ত্রিশুর জেলার কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। 

পুলিশ জানায়, তামিলনাড়ুর দিনদিগুলের একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থীরা প্রাইভেটকারে গুরুবায়ুর থেকে কোদুঙ্গালুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কে চলমান নির্মাণকাজের জন্য যান চলাচলের পথ ডাইভারশন করা একটি ব্যারিকেড ছিল। কারের চালক দ্রুতগতিতে থাকায় ব্যারিকেড দেখেননি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশে দাঁড়িয়ে থাকা মহারাষ্ট্রের নিবন্ধিত একটি  ট্রাকের পেছনে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেন।

সংঘর্ষের তীব্রতায় ছয়জন শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া কারটি থেকে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা মিলে মরদেহগুলো উদ্ধার করে ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন দিনদিগুলের বাসিন্দা সূর্য, যুবসঞ্জিত, বিশ্ব ও জোশুয়া এবং মাদুরাইয়ের বাসিন্দা সন্তোষ ও প্রসন্ন। বাকি দুইজনের নাম-পরিচয় এখনও যাচাই করা হচ্ছে। উদ্ধারকৃত স্টুডেন্ট আইডি কার্ডের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পরিবারের অনেকেই তাদের সন্তানদের কেরালা সফরের বিষয়ে জানতেন না।

দুর্ঘটনার পর পরই ট্রাকটির চালক পালিয়ে যায়। কাইপামঙ্গলম থানা পুলিশ ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৫ ধারায় অপরাধমূলক নরহত্যার অভিযোগে মামলা দায়ের করেছে। নিহতের স্বজনেরা এসে পৌঁছালে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

ভারত কেরালা সড়ক দুর্ঘটনা শিক্ষার্থীর মৃত্যু তামিলনাড়ু

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

০৪ সেপ্টেম্বর ২০২৬
‘জেন জি’র পর ভারতে ‘জেন আলফা’র উত্থান, চাইছে শিক্ষা সংস্কার
০৪ সেপ্টেম্বর ২০২৬
মাঝ আকাশে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যায় উড়োজাহাজ, পাইলট বরখাস্ত
০৪ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে চেকপোস্টে মৃত্যু, সেই ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্বর্ণের বাজারে ধাক্কা, বড় দরপতন
  2. ‘জেন জি’র পর ভারতে ‘জেন আলফা’র উত্থান, চাইছে শিক্ষা সংস্কার
  3. মাঝ আকাশে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যায় উড়োজাহাজ, পাইলট বরখাস্ত
  4. মেলোনির রেকর্ড : দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইতালির দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী
  5. ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৮১
  6. কেন যুক্তরাষ্ট্র থেকে নিজেদের ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরাল নেদারল্যান্ডস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x