Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৮, ০৮ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৮, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মোদির গদিতে নতুন ধাক্কা! মাঠে এবার ধ্রুব রাঠি
নেহায় নরেন্দ্র মোদির নাভিশ্বাস
পুঁজিবাজারের ইতিবাচক পরিবর্তনে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে : অর্থমন্ত্রী
হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ ও নেপালের পাটপণ্যে ভারতের নতুন শুল্ক
আল জাজিরার বিশ্লেষণ

নেপালে ‘জেন-জি’ বিপ্লবের এক বছর : তরুণদের প্রত্যাশার বাস্তবায়ন কতটুকু?

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৮, ০৮ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৮, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার কাঠমান্ডুর পুরাতন সংসদ ভবনে আয়োজিত এক স্মরণসভায় ২০২৫ সালের দুর্নীতিবিরোধী জেন জি আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষ সমবেত হয়েছেন। ছবি : এএফপি

গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল নেপালের হাজার হাজার তরুণ বা ‘জেন-জি’ প্রজন্ম। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর দমনপীড়ন, ৭৬ জনের মৃত্যু ও কারফিউ তোয়াক্কা না করে টানা আন্দোলনের মুখে তৎকালীন সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল তারা। এক বছর পর ও দেশটির নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে- যেসব দাবি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, তা কতটা পূরণ হয়েছে?

২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন শহরে জেন-জি আন্দোলন শুরু হয়। তৎকালীন ওলি সরকারের একাধিক দুর্নীতি কেলেঙ্কারি, সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক বন্ধ করা ও সরকারি কর্মকর্তাদের সন্তানদের (নেপো কিডস) বিলাসবহুল জীবনযাপনের প্রদর্শনীতে ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণ সমাজ। ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলতি বছরের মার্চে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ৩৫ বছর বয়সী সাবেক র‍্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন নতুন দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিশাল জয় পায়। বালেন্দ্র শাহ নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জেন-জি আন্দোলনের মূল দাবিগুলোর বাস্তবায়ন কতটুকু 

১. সরকার পতন ও নতুন নির্বাচন :

আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী কে পি ওলির পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নতুন নির্বাচন। আন্দোলন শুরুর ২৪ ঘণ্টার মধ্যে ওলি পদত্যাগ করেন, সংসদ ভেঙে দেওয়া হয় ও অন্তর্বর্তী সরকারের অধীনে চলতি বছর মার্চে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসে।

২. দুর্নীতিবাজ ও হামলাকারীদের বিচার :

আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশদাতা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির দাবি তোলা হয়েছিল। চলতি বছরের মার্চে সাবেক প্রধানমন্ত্রী কে পি ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়। তবে এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের আদেশে তারা মুক্তি পান এবং এখনও তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন বা বিচার নিশ্চিত হয়নি।

৩. প্রশাসনিক সংস্কার ও দুর্নীতি প্রতিরোধ :

বিশ্লেষকদের মতে, ক্ষমতার রাজনৈতিক রদবদল হলেও কাঠামোগত বা প্রশাসনিক জায়গায় বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। দুর্নীতির সংস্কৃতি ও আমলাতান্ত্রিক জটিলতা এখনো আগের মতোই বজায় রয়েছে।

বর্তমানে জেন-জি আন্দোলনের উদ্যোক্তারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একদল সংসদ সদস্য বা মন্ত্রী হয়ে নতুন সরকারে যোগ দিয়েছেন, অন্যদল রাজপথের সক্রিয় অ্যাক্টিভিস্ট হিসেবে বর্তমান সরকারের সমালোচনা করছেন। মে মাসে সংবিধান সংশোধনের বৈঠকে জেন-জি অ্যাক্টিভিস্টদের আমন্ত্রণ জানানো হলে ২৯ জনের মধ্যে ২৫ জনই তা বয়কট করেন।

অ্যাক্টিভিস্টদের দাবি, সরকার এখনও মূল আন্দোলনকারীদের ও আন্দোলন চলাকালীন অগ্নিসংযোগের অভিযোগে কারাবন্দি থাকা ৯০০ থেকে এক হাজার ৬০০ জন তরুণকে মুক্তি দিতে পারেনি বা তাদের বিষয়ে সদয় নীতি গ্রহণ করেনি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ নেতৃত্ব ক্ষমতায় আসায় মানুষের প্রত্যাশার পারদ অনেক উঁচুতে উঠেছে। তবে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং সুনির্দিষ্ট আইনি ও অর্থনৈতিক সংস্কার আনব না পারলে নেপালে আবারও জেন-জিদের অসন্তোষ তৈরি হতে পারে।

বর্তমানে তিব্বত সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় এক হাজার ৩০০ জনেরও বেশি মানুষের প্রাণহানির কারণে পুরো দেশ যখন শোক পালন করছে, তখন সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি জাতীয় এ দুর্যোগ মোকাবিলা করা।

নেপাল জেন-জি আন্দোলন রাজনৈতিক পরিবর্তন
২৭ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ ৯ দেশের তিন শতাধিক নাগরিক
২৭ আগস্ট ২০২৬
নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ
২৭ আগস্ট ২০২৬
নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধস ও বন্যায় প্রাণহানি বেড়ে ১৬০
২৬ আগস্ট ২০২৬
নেপালে প্রাণঘাতী বন্যার পর ত্রাণ কার্যক্রম শুরু
২৬ আগস্ট ২০২৬
নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
২৬ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৩১, বিদেশি পর্যটকসহ নিখোঁজ চার শতাধিক
২৬ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৭, তিব্বতে ব্যাপক হতাহতের আশঙ্কা
১৪ জুন ২০২৬
নেপাল থেকে আসছে না অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ
১১ মে ২০২৬
নেপালের বিমানবন্দরে তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
২২ এপ্রিল ২০২৬
পদত্যাগ করলেন নেপালের ‘আলোচিত’ স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফ্রান্সে বিক্ষোভ, অর্থনৈতিক অচলাবস্থার ঝুঁকিতে ইউরোপ?
  2. ফের আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
  3. এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ
  4. সাইবেরিয়ায় প্লেগ সংক্রমণের খবরকে ‘ভুয়া’ বললো ক্রেমলিন
  5. স্বর্ণ ও রুপার দামে বড় পতন
  6. ‘অণুর দর্পণ’ রহস্যের সমাধান করে রসায়নে দুই বিজ্ঞানীর নোবেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x