Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
তুরস্কের আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হবেন এরদোয়ান
সৌদির যুদ্ধবিমান ভূপাতিত, ধ্বংসের ভিডিও প্রকাশ করল হুথি
পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত
সৌদিতে মিসাইল আতঙ্কে ছাদ থেকে নামতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর
সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

‘মক্কা চুক্তি’ নিয়ে নতুন বার্তা এরদোয়ানের

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ফাইল ছবি

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ গোটা মুসলিম বিশ্বের জন্য ইতিবাচক বার্তা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এই জোটের মাধ্যমে মুসলিম বিশ্বে ইতিবাচক পরিবর্তনের নতুন ধারা সূচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তুর্কি প্রেসিডেন্টের সরকারি প্রেস দপ্তর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়। এর আগে গত রোববার দেশটির উত্তরাঞ্চলীয় সামসুন প্রদেশে তরুণদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট এরদোয়ান এসব কথা বলেন। খবর আনাদুলুর। 

গত মাসে স্বাক্ষরিত তিন দেশের এই ত্রিপক্ষীয় চুক্তিটি প্রসঙ্গে এরদোয়ান বলেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একত্রিত হয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আমরা পুরো মুসলিম বিশ্বকে একটি ইতিবাচক বার্তা দিতে চাই। ইতোমধ্যেই এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে এবং আমরা এতে সফল হব।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমালোচনা করে এবং আর্ন্তজাতিক ব্যবস্থার সংস্কারের আহ্বান জানিয়ে এরদোয়ান তার দীর্ঘদিনের বিখ্যাত উক্তি, ‘বিশ্ব কেবল পাঁচ দেশের মধ্যে সীমাবদ্ধ নয়’ পুনরায় স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, একটি ন্যায়সংগত বিশ্ব গঠনে তুরস্ক চেষ্টা চালিয়ে যাবে।

উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালির বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এরদোয়ান বলেন, ইসলামি বিশ্ব বর্তমানে বেশ কিছু গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। আমরা হরমুজ প্রণালিসহ পুরো উপসাগরীয় এলাকার ঘটনাবলী ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। তুরস্ক মনে করে, মুসলিম উম্মাহর এই সংকটগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন এবং তা কাটিয়ে উঠতে তুরস্ক অঞ্চলটিতে নিজের পূর্ণ প্রভাব কাজে লাগাবে।

তিনি আরও বলেন, আশেপাশের অঞ্চলে একাধিক যুদ্ধ, সংকট ও অস্থিরতা সত্ত্বেও তুরস্ক নিজের দেশকে এসব বিপদ থেকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে।

বক্তব্যে গত জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ টেনে এরদোয়ান জানান, সম্মেলন উপলক্ষে আগত বিশ্বনেতাদের তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা শিল্প কর্পোরেশনের তৈরি আধুনিক অস্ত্র উপহার দেওয়া হয়েছিল, যা নেতারা বেশ পছন্দ করেছেন।

পাশাপাশি, তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ায় আসন্ন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১) আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সৌদি আরব তুরস্ক রিসেপ তাইয়েপ এরদোয়ান পাকিস্তান মক্কা প্রতিরক্ষা চুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

১০ ঘন্টা আগে
সৌদির যুদ্ধবিমান ভূপাতিত, ধ্বংসের ভিডিও প্রকাশ করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬
সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
১৬ সেপ্টেম্বর ২০২৬
মক্কায় হুথিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ও কাজের অনুমতি স্থগিত করল লাওস
  2. মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
  3. ট্রাম্প-নাটালির ভাইরাল ছবি নিয়ে মুখ খুলল হোয়াইট হাউস
  4. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. তিন বছরের মধ্যে প্রথমবার সুদহার বাড়াল যুক্তরাষ্ট্র
  6. বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্য নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x