Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • কানাডা
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৫৩, ১৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৫৩, ১৯ অক্টোবর ২০২৬
আরও খবর
সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮
খুলনায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নদীতে জাল বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১১ জনের পরিচয় মিলেছে

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৫৩, ১৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৫৩, ১৯ অক্টোবর ২০২৬
১৮ অক্টোবর কানাডার আলবার্টা প্রদেশের ওয়েনরাইটে অবস্থিত ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’-এ পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ছবি: এএফপি

কানাডার আলবার্টা প্রদেশের ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশটির চার সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন, যাঁদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় শনিবার (১৭ অক্টােবর) বিকেল ৪টার দিকে কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এর কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে কানাডার সশস্ত্র বাহিনী। খবর বিবিসির। 

নিহত সেনাসদস্যরা হলেন- সার্জেন্ট মরগান ওং, প্রাইভেট শন ফ্যারেল, প্রাইভেট এইডান গোল্ডিং ও প্রাইভেট হেইডেন লাইকেমার। রোববার (১৮ অক্টােবর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘটনাটিকে শান্তিকালীন সময়ে কানাডার সামরিক বাহিনীর জন্য অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন।

সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ঘাঁটির একটি প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যরা জীবন্ত গোলাবারুদ ব্যবহার করে যুদ্ধের মহড়া চালাচ্ছিলেন। কাছাকাছি একটি ঘাসে আগুন লাগে। পরে অস্বাভাবিক শক্তিশালী বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে প্রশিক্ষণ এলাকার দিকে চলে যায়। আগুনের সূত্রপাত ও বিস্তারের কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।

আহতদের মধ্যে রিজার্ভ সেনাসদস্য এবং প্রিন্সেস প্যাট্রিশিয়া’স কানাডিয়ান লাইট ইনফ্যান্ট্রির সদস্যরা রয়েছেন। আহতদের চিকিৎসায় আলবার্টার বিভিন্ন হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার ও উড়োজাহাজ পাঠানো হয়। এ ঘটনায় ওয়েনরাইটের স্থানীয় হাসপাতালগুলোর ওপর ব্যাপক চাপ তৈরি হওয়ায় রোগীদের এডমন্টনসহ প্রদেশের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কানাডার সামরিক বাহিনী জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। এতে তেল-গ্যাস অবকাঠামোর কোনো সংশ্লিষ্টতা কিংবা বাইরে থেকে হস্তক্ষেপের প্রমাণ পাওয়া যায়নি।

এডমন্টন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে অবস্থিত ওয়েনরাইট কানাডার অন্যতম প্রধান সামরিক প্রশিক্ষণ ঘাঁটি। সেখানে কানাডা ও মিত্র দেশগুলোর সেনাসদস্যরা নিয়মিত সরাসরি গোলাবারুদ ব্যবহার করে প্রশিক্ষণ নেন। সাধারণ দিনে ঘাঁটিতে প্রায় ৬৯০ জন সামরিক সদস্য ও ৩০০ জন বেসামরিক কর্মী অবস্থান করেন।

কানাডা আগুন নিহত সামরিক ঘাঁটি
০৯ আগস্ট ২০২৬
কানাডায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল, বহু বাড়িঘর ধ্বংস
০৭ আগস্ট ২০২৬
জলবায়ু পরিবর্তনে কানাডার দাবানলের ঝুঁকি দ্বিগুণ বেড়েছে : গবেষণা
২৪ জুলাই ২০২৬
ট্রাম্পের নতুন শুল্কের জবাব দিতে প্রস্তুত  কানাডা : মার্ক কার্নি
২৩ জুন ২০২৬
কানাডায় বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৩
১৮ এপ্রিল ২০২৬
জ্বালানির মূল্য দ্বিগুণ হওয়ায় ৬ রুটে ফ্লাইট বাতিল করল এয়ার কানাডা
২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইসরায়েল থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে কানাডা
০৫ জানুয়ারি ২০২৬
যে কারণে কানাডায় বৈধতা হারানোর ঝুঁকিতে ১০ লাখের বেশি ভারতীয়
১০ ডিসেম্বর ২০২৫
বিশ্বসেরা গবেষকদের টানতে কানাডায় বিলিয়ন ডলারের কর্মসূচি
০১ নভেম্বর ২০২৫
যে কারণে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৫
যে দ্বীপ দেখা যায়, স্পর্শ করা যায় না
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা, আহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশি
  2. দাবানল নেভাতে ইন্দোনেশিয়ায় বৃষ্টির জন্য প্রার্থনা
  3. উসকানি না থামালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
  4. বাংলাদেশিসহ ৭২১ বিদেশি নাগরিককে ফেরত পাঠাল কম্বোডিয়া
  5. মূল্যস্ফীতির শঙ্কায় আরও কমল স্বর্ণের দাম
  6. সৎমায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x