Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:০৫, ২২ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:০৫, ২২ অক্টোবর ২০২৬
আরও খবর
রিপাবলিকান প্রার্থীকে ডেমোক্র্যাট নেত্রীর সমর্থন, দলে তীব্র বিরোধ
মোটরসাইকেল ফেরত চাওয়ায় হামলা, ব্যবসায়ী নিহত
ট্রাম্পের বাড়ির কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে সন্দেহ : ইরান
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ’ শুরু

হুথি হামলার জেরে সৌদি থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:০৫, ২২ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:০৫, ২২ অক্টোবর ২০২৬
১১ অক্টোবর রিয়াদে শহরের আকাশচুম্বী ভবনগুলোর পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। ছবি: এএফপি

সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার মধ্যে দেশটি থেকে কিছু কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশে মার্কিন কূটনৈতিক মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সৌদি আরবে জরুরি দায়িত্বে নিয়োজিত নন, এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হুথিদের হামলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর রয়টার্সের। 

এদিকে, সৌদি আরবে হামলায় প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর আগে সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় হামলার চেষ্টা করা ড্রোন প্রতিহত করার পর দুইজন নিহত হন বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

পিগট বলেন, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবে হামলা বাড়িয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে, প্রাণহানির পাশাপাশি যাতায়াত ব্যবস্থায়ও বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

চার মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের অন্য কয়েকটি দেশে অবস্থিত মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। তবে সৌদি আরবের বাইরে অন্য মিশনগুলোর বিষয়ে পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালায়। সে সময় অঞ্চলটি থেকে অনেক মার্কিন কূটনৈতিক কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তী মাসগুলোতে তাদের কয়েকজনকে আবার ফিরিয়ে নেওয়া হয়।

ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আঞ্চলিক সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতেও চাপ পড়ছে।

বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুথিদের আরও হামলার আশঙ্কা জানিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করে। এর আগে মার্চের শুরুতে ইরানের আঞ্চলিক হামলার সময় রিয়াদে মার্কিন দূতাবাস ও সেখানে অবস্থিত সিআইএর একটি কার্যালয় ড্রোন হামলার শিকার হয়েছিল।

সৌদি আরব হুথি হামলা যুক্তরাষ্ট্র কূটনীতিক

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

৩০ অক্টোবর ২০২৬
সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল
২৯ অক্টোবর ২০২৬
ওমরা পালনে এক সঙ্গে সৌদি যাচ্ছেন নবীনগরের ৫২ জন
২৫ অক্টোবর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে আইনি নোটিশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সহিংস রূপ নিল জার্মানির জেন-জি বিক্ষোভ, সন্ধ্যার পরে শুরু সহিংসতা
  2. ট্রাম্পের বাড়ির কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯
  3. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে সন্দেহ : ইরান
  4. এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি
  5. ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের হাতে, গ্রেপ্তার সাবেক ল্যান্স নায়েক
  6. ভোট চুরির জন্য সিইসি জ্ঞানেশকে জেলে যেতে হবে : রাহুল গান্ধী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x