Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৫৮, ২৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৫৮, ২৯ অক্টোবর ২০২৬
আরও খবর
আরব লিস্টের সমর্থনে ইসরায়েলে সরকার গঠনে এগিয়ে আইজেনকোট
রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা
ধনকুবেরের অর্থের স্রোতে আটকে থাকেনি অ্যামি অ্যাক্টনের জয়
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেট নির্বাচন টেক্সাসে
আইজেনকোটকে সমর্থন আরব দলগুলোর, ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু?

ইসরায়েলের নির্বাচন

৯০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহু

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৫৮, ২৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৫৮, ২৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। ফাইল ছবি

ইসরায়েলের বহুল আলোচিত সাধারণ নির্বাচনের প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট কিংবা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট— কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে নির্বাচন কমিশনের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিয়মিত ভোটকেন্দ্রগুলোর গণনা প্রায় শেষ পর্যায়ে। ফলাফলে দেখা যায়, ১২০ আসনবিশিষ্ট নেসেটে (পার্লামেন্ট) মেজরিটি বা সরকার গঠনের জন্য ৬১টি আসনের প্রয়োজন হলেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট লাভ করেছে ৫৩টি আসন। যা বিদায়ী পার্লামেন্টে তাদের পাওয়া ৬৮টি আসনের তুলনায় একটি বড় ধরনের পতন। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট বা ‘চেঞ্জ ব্লক’ পেয়েছে ৪৮টি আসন।

এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে দেশটির দীর্ঘদিনের প্রান্তিক রাজনৈতিক শক্তি আরব-নেতৃত্বাধীন দলগুলো। ঐতিহাসিক সর্বোচ্চ ভোটার উপস্থিতির ওপর ভর করে তারা যৌথভাবে রেকর্ড ১৯টি আসন (জয়েন্ট লিস্ট ১২ এবং রাম ৭টি) নিশ্চিত করেছে, যা তাদের আগামী দিনে নতুন সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে দাঁড় করিয়েছে।

এমন অবস্থায় দুই মূল ব্লকের কারোরই একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ইসরায়েলে তীব্র রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু ইতোমধ্যেই আরব দলগুলোর সহায়তা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে ‘জাতীয় ডানপন্থি সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। অপরদিকে আইজেনকোট ‘জায়নবাদী সরকার’ গঠনের প্রতিশ্রুতি দিলেও বামপন্থী দল ডেমোক্র্যাটসসহ জোটের শরিকদের পক্ষ থেকে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের দাবি উঠছে।

যদি কোনো পক্ষই আগামী দিনে প্রয়োজনীয় ৬১টি আসনের ন্যূনতম জোট তৈরি করতে না পারে, তবে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের আহ্বানে জাতীয় সরকার গঠন বা শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নেতানিয়াহুকে রেখেই ইসরায়েলকে ফের নতুন আরেকটি নির্বাচনের দিকে যেতে হতে পারে।

ইসরায়েল নির্বাচন বেনিয়ামিন নেতানিয়াহু গাদি আইজেনকোট
২৮ অক্টোবর ২০২৬
ইসরায়েলে ৭ বছরে ৬ নির্বাচন, মূল কারণ কী?
২৮ অক্টোবর ২০২৬
নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ : বিরোধীদলীয় নেতা
২৭ অক্টোবর ২০২৬
ইসরায়েলের নির্বাচনে ৫০ বছরের মধ্যে রেকর্ড উপস্থিতি, ফিলিস্তিনি নাগরিকদের ঢল
২৭ অক্টোবর ২০২৬
ভোটের সময় বাড়ানোর দাবি নেতানিয়াহুর, প্রত্যাখ্যান বিরোধী দলের
২৭ অক্টোবর ২০২৬
ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, ফল জানা যাবে কখন?
২৭ অক্টোবর ২০২৬
ইসরায়েলে ভোট শুরু, হুমকির মুখে নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব
০৮ সেপ্টেম্বর ২০২৬
ইসরায়েলি অবৈধ বসতির সঙ্গে পণ্য বাণিজ্যে ফ্রান্স-যুক্তরাজ্যসহ ১২ দেশের নিষেধাজ্ঞা
২৭ জুন ২০২৬
সামনের নির্বাচনে কি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের অবসান ঘটবে?
১৭ মে ২০২৬
আগামী সপ্তাহেই ইরানে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
২৫ এপ্রিল ২০২৬
‘বাইবেলের হারানো গোত্রে’র দুই শতাধিক ভারতীয় তেল আবিবে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
  2. ইউরোপজুড়ে এয়ারলাইন্সগুলোতে ফের বোমা হামলার হুমকি
  3. আরব লিস্টের সমর্থনে ইসরায়েলে সরকার গঠনে এগিয়ে আইজেনকোট
  4. তদন্তের অঙ্গীকার ডেমোক্র্যাটদের, নতুন বাস্তবতার মুখোমুখি ট্রাম্প
  5. ডলারের পতনে দ্রুত বাড়ছে স্বর্ণের দাম
  6. মার্কিন নির্বাচনে ৪৪ কোটি ডলার ঢেলেও বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x