Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩০, ২৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩০, ২৯ অক্টোবর ২০২৬
আরও খবর
বিশ্ববাজারে চার মাসে সর্বনিম্ন তেলের দাম, দেশের খবর কী?
স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ : হেরে গেলে ট্রাম্পকে কি ক্ষমতা ছাড়তে হবে? 
কয়েক ঘণ্টা পরই ভোট, ট্রাম্প কি পারবেন সিনেট ও কংগ্রেস দখলে রাখতে?

বাড়ার পর কমল জ্বালানি তেলের দাম

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩০, ২৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩০, ২৯ অক্টোবর ২০২৬
ফাইল ছবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। এর মাধ্যমে আগের দিনের তেলের চড়া দামে কিছুটা লাগাম পড়ল। 

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে আন্তর্জাতিক তেলের বাজারের এই তথ্য জানানো হয়েছে। 

বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার প্রতি ব্যারেলে ৮৫ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ১১৪.৪৭ ডলারে নেমে আসে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর প্রতি ব্যারেলে ১.১৩ ডলার বা ১.১ শতাংশ কমে দাঁড়ায় ১০১.৬৫ ডলারে। এর আগের দিন বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১.৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। 

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান মহসেন রেজায়ির কাছে একটি চিঠি পাঠিয়ে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছেন। ওয়াশিংটনের এই কূটনৈতিক বার্তার খবরের পরই তেলের বাজারে বিক্রির চাপ বাড়ে এবং দাম কমতে শুরু করে।

তবে নোমুরা সিকিউরিটিজের অর্থনীতিবিদ ইউকি তাকাসিমা জানিয়েছেন, আলোচনার সম্ভাবনা তেলের দাম কমালেও তা খুব বেশি নিচে নামতে পারছে না। কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লাগাতার হামলা এবং আগামী ৩ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক অভিযানের শঙ্কা বাজারে এখনও তীব্রভাবে বিরাজমান।

ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী জানিয়েছে, বুধবার হুথিরা এডেন বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর একদিন আগেই বিশ্বসেরা জ্বালানি তেল উৎপাদক সৌদি আরবের দৈনিক সাড়ে ৫ লাখ ব্যারেল ধারণক্ষমতাসম্পন্ন সর্ববৃহৎ রাস তানুরা তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে বিদ্রোহী গ্রুপটি। আজ সকালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

অন্যদিকে, কাতার নতুন খসড়া চুক্তি প্রস্তাব করলেও ইরানের এক শীর্ষ কর্মকর্তা তা নামঞ্জুর করে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেহরান এখনও কূটনীতিকে সুযোগ দিচ্ছে।

এ ছাড়া রাশিয়ার তেল শোধনাগারগুলোর উৎপাদন পুনরুদ্ধার এবং অপরিশোধিত তেল উৎপাদন বাড়ার ইঙ্গিতও তেলের বাজারে প্রভাব ফেলেছে। জেপিমরগ্যান ব্যাংকের বিশ্লেষকদের মতে, গত ১৫ অক্টোবরের রিয়াজান শোধনাগারে হামলার পর থেকে রুশ অবকাঠামোতে নতুন কোনো বড় হামলা না হওয়ায় দেশটির তেল শোধন গতি পেয়েছে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রে তেলের স্টক কিছুটা কমলেও পেট্রোলের মজুত ৩.৯ মিলিয়ন ব্যারেল বেড়েছে, যা আন্তর্জাতিক বাজারে দরপতনের অন্যতম কারণ।

জ্বালানি তেল দাম মধ্যপ্রাচ্য সংঘাত
১৫ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
০৮ অক্টোবর ২০২৬
আরও বাড়ল জ্বালানি তেলের দাম
০৬ অক্টোবর ২০২৬
রপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
৩০ সেপ্টেম্বর ২০২৬
অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ানোর সরকারের যুক্তিগুলো কী ঠিক?
২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২০ সেপ্টেম্বর ২০২৬
সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল
১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
১৬ সেপ্টেম্বর ২০২৬
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তদন্তের অঙ্গীকার ডেমোক্র্যাটদের, নতুন বাস্তবতার মুখোমুখি ট্রাম্প
  2. ডলারের পতনে দ্রুত বাড়ছে স্বর্ণের দাম
  3. মার্কিন নির্বাচনে ৪৪ কোটি ডলার ঢেলেও বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক
  4. ডেমোক্র্যাটদের বড় জয়ে চাঙা শেয়ারবাজার
  5. সিনেটর নির্বাচিত হয়েই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান এল-সায়েদের
  6. নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x