Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৯, ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৯, ১৫ নভেম্বর ২০২৬
আরও খবর
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
হঠাৎ এক্সের সঙ্গে দেখা হলে কী করবেন?
আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত
সঙ্গীর এক্সের সঙ্গে বন্ধুত্ব, মেনে নিতে কষ্ট হলে কী করবেন?
একই বিছানায় ঘুমান, তবু মনে ভালোবাসা নেই! কেন বাড়ছে ‘ইমোশনাল ডিভোর্স’?

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আসিয়ান

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৯, ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৯, ১৫ নভেম্বর ২০২৬
ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

অভ্যুত্থান-পরবর্তী মিয়ানমার সরকারের সঙ্গে ‘পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে যোগাযোগ’ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা। রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছে। মিয়ানমার এখনো আসিয়ানের সদস্য। তবে ২০২১ সালে সামরিক জান্তা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে দেশটিকে জোটের উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে অংশ নিতে দেওয়া হচ্ছে না। ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এ বছর অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং বেসামরিক প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে থাইল্যান্ড। পর্যবেক্ষকেরা দেশটির নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করেছেন।

সামরিক বাহিনী, গণতন্ত্রপন্থী বিদ্রোহী জোট ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত বন্ধে আসিয়ানের ‘পাঁচ দফা ঐকমত্য’ বাস্তবায়নের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে ‘পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে যোগাযোগ’ রাখার আহ্বান জানিয়েছে ব্যাংকক।

ম্যানিলায় বৈঠকে বসা আসিয়ান নেতারা যৌথ বিবৃতিতে একই অবস্থান গ্রহণ করেন। এতে বলা হয়, ‘মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এবং অগ্রগতির ভিত্তিতে মিয়ানমারের সঙ্গে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ অব্যাহত রাখতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মিয়ানমার পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে ধারাবাহিক ও সুনির্দিষ্ট অগ্রগতি অর্জন করতে পারলে আসিয়ান জোট দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ধীরে ধীরে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।’

পাঁচ দফা পরিকল্পনা গ্রহণের পর প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও তাতে তেমন কোনো অগ্রগতি হয়নি। গত মে মাসে আসিয়ানের এক সম্মেলনে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস স্বীকার করেন, মিয়ানমারে তিনি ‘কোনো অগ্রগতি’ দেখতে পাননি।

রোববার ম্যানিলায় আসিয়ান নেতাদের বৈঠকের উদ্বোধনী বক্তব্যেও মার্কোস ছয় মাস আগে তোলা একই প্রশ্ন পুনরায় উত্থাপন করেন। তিনি বলেন, ‘মিয়ানমারের জন্য আমরা আর কী করতে পারি?’ এবারের বৈঠকে পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে আরও অগ্রগতি অর্জনের উপায় নিয়ে বাস্তবসম্মত ও ভবিষ্যৎমুখী আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একই সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে উদ্যোগগুলোকে আরও সামঞ্জস্যপূর্ণ করা এবং শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও মিয়ানমারের জনগণের মালিকানায় ও নেতৃত্বে পরিচালিত প্রক্রিয়াকে সহায়তা করার বিষয়েও আলোচনা হবে।

চলতি বছরের শেষ দিকে আসিয়ানের ঘূর্ণায়মান সভাপতির দায়িত্ব ফিলিপাইনের কাছ থেকে সিঙ্গাপুরের হাতে যাবে। বিশ্লেষকদের মতে, সিঙ্গাপুর মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধী।

২০২৮ সালে এ দায়িত্ব পাবে থাইল্যান্ড। দেশটির সঙ্গে মিয়ানমারের দীর্ঘ সীমান্ত রয়েছে। মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগেও নেতৃত্ব দিচ্ছে থাইল্যান্ড।

গত ৫ নভেম্বর সিঙ্গাপুরে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও বলেন, ‘নীতিগত বিষয়ে আলোচনা করতে পারেন, এমন কাউকে আলোচনার টেবিলে রাখা অত্যন্ত জরুরি। কারণ, যোগাযোগ অব্যাহত রাখতে হলে মিয়ানমারের অবস্থান আমাদের কাছে তুলে ধরতে পারেন, এমন একজন প্রতিনিধি প্রয়োজন।’

থাই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এর অর্থ এই নয় যে আমরা তাদের স্বীকৃতি দিচ্ছি কিংবা তাদের অবস্থানকে উপরে তুলে ধরছি। তবে বাস্তবতা হলো, মিয়ানমারের পক্ষে কথা বলতে পারেন, এমন কাউকে আলোচনার টেবিলে আমাদের প্রয়োজন।’

মিয়ানমার সম্পর্ক স্বাভাবিক আসিয়ান

সংশ্লিষ্ট সংবাদ: মিয়ানমার

৩০ সেপ্টেম্বর ২০২৬
মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় রাখাইনে নিহত অন্তত ৫০
২৮ সেপ্টেম্বর ২০২৬
মিয়ানমারে বাজারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
২৪ সেপ্টেম্বর ২০২৬
মিয়ানমারে নারী বন্দিদের নির্যাতন ও অবহেলার অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
  2. যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড
  3. ইসরায়েলের নিরাপত্তায় জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু
  4. সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানি
  5. ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে ২৫ নাবিক নিহত : জাতিসংঘ
  6. ড্রোন হামলা বনাম সাঁড়াশি অভিযান : পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে মেজরসহ নিহত ২৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x