Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:০৯, ১৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:০৯, ১৯ নভেম্বর ২০২৬
আরও খবর
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানি নাগরিকের কারাদণ্ড
সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম : ট্রাম্প
পুতিন ও শির সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে চীনে পৌঁছালেন ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

ট্রাম্প-শি ও পুতিনের বৈঠক কখন, কোথায়?

এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:০৯, ১৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:০৯, ১৯ নভেম্বর ২০২৬
ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

বিশ্ব রাজনীতির শীর্ষ তিন নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো একসঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। চীনের প্রযুক্তি হাব হিসেবে পরিচিত শেনঝেন শহরে চলমান ৩৩তম এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বহুল আলোচিত এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার। 

হোয়াইট হাউস ও বেইজিং সূত্রে জানা গেছে, অ্যাপেক সম্মেলনের মূল অধিবেশনের পাশাপাশি আজ তিন পরাশক্তির এই নেতারা সরাসরি আলোচনায় বসবেন। এই ত্রিপক্ষীয় বৈঠকের পাশাপাশি আজ ট্রাম্প ও পুতিনের মধ্যে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে পারমাণবিক অস্ত্র সীমিতকরণ এবং ২০২২ সাল থেকে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে চান। অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ত্রিপক্ষীয় আলোচনায় ‘বিশ্ব শান্তি’ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে। তবে বিশ্লেষকদের মতে, তিন নেতার অগ্রাধিকার ভিন্ন হওয়ায় এই ঐতিহাসিক বৈঠক থেকে বড় কোনো তাৎক্ষণিক সাফল্যের চেয়ে এর কূটনৈতিক প্রতীকী গুরুত্বই বেশি।

এর আগে গতকাল বুধবার (১৮ নভেম্বর) অ্যাপেক সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত স্বাগত নৈশভোজে যোগ দেন শি, ট্রাম্প ও পুতিন। সেখানে আনুষ্ঠানিক গ্রুপ ফটো তোলার আগে পুতিন এগিয়ে এসে ট্রাম্পের সঙ্গে করমর্দন ও সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও তাদের পাশে উপস্থিত ছিলেন।

একই দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাদা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। সেখানে চীনা প্রেসিডেন্ট বলেন, বেইজিং ও মস্কোর উচিত ‘একটি বহুমেরু বিশ্বের (মাল্টিপোলার ওয়ার্ল্ড) ধারণাকে নেতৃত্ব দেওয়া এবং তা এগিয়ে নিয়ে যাওয়া’।

এদিকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ শেনঝেন বিমানবন্দরে অবতরণ করলে লালগালিচায় তাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরের সময় ট্রাম্প যেভাবে শিকে অভ্যর্থনা জানিয়েছিলেন, তার প্রতিদান হিসেবেই চীনা নেতা নিজে বিমানবন্দরে উপস্থিত হন বলে এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত কয়েক দশকের মধ্যে চীনের কোনো শীর্ষ নেতার পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি বিমানবন্দরে গিয়ে স্বাগত জানানোর ঘটনা এটিই প্রথম।

অন্যদিকে, একই দিনে শেনঝেনে পৌঁছানো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানান শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী ও চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা কাই কি।

ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং ভ্লাদিমির পুতিন চীন বৈঠক

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

২ ঘন্টা আগে
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানি নাগরিকের কারাদণ্ড
৩ ঘন্টা আগে
সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম : ট্রাম্প
১৮ নভেম্বর ২০২৬
১৮ বছরের মধ্যে পেট্রোলের দামে বড় পতন, দাবি ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজায় ইসরায়েলের অভিযান, শরণার্থী শিবির ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা
  2. রোহিঙ্গা গণহত্যা মামলার রায় কার্যকরে সহযোগিতা চান জাতিসংঘের বিশেষ দূত
  3. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন
  4. পুতিন ও শির সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে চীনে পৌঁছালেন ট্রাম্প
  5. সৌদি আরবের রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ
  6. ২৬ বছর পর হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x