Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪২, ২৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪২, ২৩ নভেম্বর ২০২৬
আরও খবর
ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত : নাহিদ ইসলাম
ইউপি নির্বাচন: রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি
ভারতে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড

ভোটে হার, গ্রাম অন্ধকার!

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪২, ২৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪২, ২৩ নভেম্বর ২০২৬

নির্বাচনের আগে গ্রামে বসানো হয়েছিল প্রায় ৫০টি স্ট্রিটলাইট (রাস্তার বাতি)। দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে রাস্তাঘাট আলোকিত হওয়ায় স্বস্তি পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেই আলো বেশিদিন স্থায়ী হয়নি। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী হেরে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ বিভাগের একটি দল গ্রামে গিয়ে বাতিগুলো খুলতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনে পরাজয়ের পরই রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনাটি ভারতের রাজস্থানের টঙ্ক জেলার পিপলু পঞ্চায়েত সমিতি এলাকার। বিতর্কের কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা শর্মা। তিনি নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রামসহায় ভার্মার ব্যক্তিগত সহকারী অলোক শর্মার স্ত্রী। পঞ্চায়েত সমিতির সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস প্রার্থী ধন্না লালের কাছে ৭৫১ ভোটে পরাজিত হন তিনি।

এরপরই গ্রাম থেকে স্ট্রিটলাইট খুলে নেওয়ার ঘটনা সামনে আসে। তবে বাতিগুলো সরানোর নির্দেশ কে দিয়েছিলেন, কেন নির্বাচনের ফল ঘোষণার পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো- তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিদ্যুৎ বিভাগের দাবি, বাতিগুলো অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ নিয়ে স্থাপন করা হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

নির্বাচনের আগে আলো, ফলের পর অন্ধকার

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীপাবলির আগে গত ২৪ অক্টোবর টঙ্ক জেলার পিপলু পঞ্চায়েত সমিতি এলাকার কয়েকটি গ্রাম ও বসতিতে প্রায় ৫০টি এলইডি স্ট্রিটলাইট স্থাপন করা হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আগে এসব এলাকায় সন্ধ্যার পর রাস্তাঘাট অন্ধকার থাকত। নতুন বাতি বসানোর পর চলাচলে সুবিধা হয়েছিল, স্বস্তি ফিরেছিল বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় ওয়ার্ড পঞ্চ কাজোদ প্রজাপতের দাবি, নির্বাচনি প্রচারের সময় এলাকার কয়েকটি বসতিতে পর্যাপ্ত আলো না থাকার বিষয়টি নজরে আসে প্রিয়াঙ্কা শর্মার। এরপর তার উদ্যোগেই বাতিগুলো বসানো হয়েছিল। বাসিন্দারাও প্রথমে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন।

কিন্তু শুক্রবার (২০ নভেম্বর) পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর পরিস্থিতি বদলে যায়। প্রিয়াঙ্কা শর্মা ৭৫১ ভোটে হেরে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ বিভাগের একটি দল গ্রামে গিয়ে স্ট্রিটলাইট খুলতে শুরু করে বলে স্থানীয়দের অভিযোগ।

দ্য টাইমস অব ইন্ডিয়া ও আউটলুকের প্রতিবেদনে বলা হয়েছে, ফল ঘোষণার প্রায় তিন ঘণ্টা পর বিদ্যুৎ বিভাগের গাড়ি এলাকায় পৌঁছায়। এরপর একে একে বাতিগুলো খুলে নেওয়া শুরু হয়। এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, বাতিগুলো অবৈধ হলে স্থাপনের সময় কেন ব্যবস্থা নেওয়া হয়নি? নির্বাচনের ফল ঘোষণার পরই কেন তৎপর হলো কর্তৃপক্ষ?

১০টি বাতি খুলে নেওয়ার পর বাকি কাজ বন্ধ

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হলে বিদ্যুৎ বিভাগের কর্মীদের বাধার মুখে পড়তে হয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের (জেভিভিএনএল) ফল্ট রিপেয়ার টিম বা এফআরটি সদস্যরা প্রথমে প্রায় ১০টি খুঁটি থেকে স্ট্রিটলাইট খুলে নেন। পরে স্থানীয়দের আপত্তি এবং নতুন নির্বাচিত গ্রামপ্রধানদের হস্তক্ষেপে বাকি প্রায় ৪০টি খুঁটি থেকে বাতি খোলার কাজ বন্ধ হয়। নতুন নির্বাচিত সরপঞ্চরা বিদ্যুৎ বিল পরিশোধে রাজি হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে সব সংবাদমাধ্যমে বাতি সরানোর সংখ্যা ও ঘটনার বিবরণ এক নয়। টাইমস অব ইন্ডিয়া ও আউটলুকের প্রতিবেদনে প্রায় ৫০টি বাতি সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রায় ১০টি খুঁটি থেকে বাতি খোলার পর বাকি ৪০টির কাজ বন্ধ করা হয়।

বিদ্যুৎ বিভাগের বক্তব্য: অবৈধ সংযোগে বসানো হয়েছিল বাতি

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, বাতি সরানোর পেছনে নির্বাচনের ফল নয়, বরং অবৈধ বিদ্যুৎ-সংযোগের বিষয়টি কাজ করেছে।

জেভিভিএনএলের নির্বাহী প্রকৌশলী ডিআর মীনা ইন্ডিয়া টুডেকে জানান, এলাকায় বৈদ্যুতিক ত্রুটি মেরামতের কাজে গিয়ে এফআরটি সদস্যরা বিদ্যুতের খুঁটিতে অননুমোদিত সংযোগের মাধ্যমে লাগানো স্ট্রিটলাইট দেখতে পান। পরে কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে সংযোগগুলো নিয়মবহির্ভূত বলে নিশ্চিত হন। এরপরই বাতি সরানোর প্রক্রিয়া শুরু হয়।

এ ঘটনায় তদন্তের দায়িত্বও দেওয়া হয়েছে নির্বাহী প্রকৌশলীকে। বাতিগুলো কারা স্থাপন করেছিলেন, কীভাবে বিদ্যুৎ-সংযোগ নেওয়া হয়েছিল এবং পুরো প্রক্রিয়ায় নিয়ম মানা হয়েছিল কি না- এসব বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে স্থানীয়দের প্রশ্ন, যদি সংযোগ অবৈধই হয়ে থাকে, তাহলে বাতিগুলো স্থাপনের সময় কেন তা নজরে আসেনি? প্রায় এক মাস ধরে সেগুলো খুঁটিতে লাগানো থাকার পর নির্বাচনের ফল ঘোষণার পরপরই কেন সরানোর উদ্যোগ নেওয়া হলো?

বিধায়কের বক্তব্যে নতুন প্রশ্ন

ঘটনাটি নিয়ে বিতর্কের মধ্যে নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রামসহায় ভার্মা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, দীপাবলির আগে প্রার্থীরা স্থানীয়দের অনুরোধে বাতিগুলো স্থাপন করেছিলেন। কিন্তু সেগুলোর বিদ্যুৎ বিল কে পরিশোধ করবে, তা নিয়ে সমস্যা তৈরি হয়।

তবে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া বক্তব্যে ভার্মা বলেন, নির্বাচনের আগে স্থানীয়রা সরপঞ্চ প্রার্থীদের কাছে বাতি স্থাপনের দাবি জানিয়েছিলেন এবং প্রার্থীরা তা করেছিলেন। তার বক্তব্য অনুযায়ী, বিদ্যুৎ বিল কে দেবে, সেটিই ছিল মূল প্রশ্ন। তিনি আরও বলেন, বিজেপির সরপঞ্চ নির্বাচিত হবেন বলে তারা আশা করেছিলেন; কিন্তু কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হওয়ায় বাতিগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

একই সঙ্গে তিনি দাবি করেন, তার ও তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন এবং বিষয়টি অযথা তার সঙ্গে যুক্ত করা হচ্ছে।

বিধায়কের এই বক্তব্যও বিতর্ককে আরও উসকে দিয়েছে। কারণ, তিনি একদিকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করেছেন, অন্যদিকে কংগ্রেস প্রার্থী নির্বাচিত হওয়ার পর বাতি সরানোর বিষয়টি তার বক্তব্যে উঠে এসেছে। 

ভারত রাজস্থান ভোট নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

৮ মিনিট আগে
ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
১ ঘন্টা আগে
বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত : নাহিদ ইসলাম
২১ নভেম্বর ২০২৬
ভারতে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা
  2. পুতিনকে ‘বন্ধু’ বলায় ট্রাম্পের বক্তব্যের পক্ষে মার্কিন গোয়েন্দাপ্রধান
  3. ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ
  4. যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
  5. লেভিট আমার চেয়ে তার বাচ্চাকে বেশি ভালোবাসে, ট্রাম্পের আক্ষেপ
  6. কপ-৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x