Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:১৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:২০, ০৭ জানুয়ারি ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:১৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:২০, ০৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস
আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত
সরকারি খরচে ১৩ লাখ ৭৪ হাজার জনকে আইনি সহায়তা
আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:১৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:২০, ০৭ জানুয়ারি ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:১৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:২০, ০৭ জানুয়ারি ২০২৬
বুধবার সকাল ৮ টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। ছবি: এনটিভি

পৌষের তৃতীয় সপ্তাহে এসে দেশের উত্তরের জেলা নওগাঁয় শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমার কারণে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

আজ বুধবার (৭ জানুয়ারি ) সকাল ৮ টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র; যা চলতি বছর দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। 

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১১ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রার পারদ নেমেছে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার সঙ্গে বেশ শীত অনুভূত হয়। রাতভর কুয়াশার ঢেকে থাকে পথঘাট। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঠান্ডার অনুভূতি কিছুটা কমে যায়। আজ সকাল থেকে নিরুত্তাপ সূর্যের দেখা মিলেছে। সূর্য উঠলেও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

সদর উপলোর ডাক্তারের মোড় এলাকার আহসান হাবিব বলেন, দিনের বেলা রোদ থাকায় শীতের তীব্রতা কিছুটা কম থাকে। কিন্তু সন্ধ্যা হলেই গায়ে জড়াতে হয় ভারি শীতের কাপড়। ঘুমোতে গেলে ২/৩ টা লেপ-কম্বল ছাড়া উপায় থাকে না।

বরুনকান্দি এলাকার ভ্যানচালক আব্দুস সালাম বলেন, সন্ধ্যা পর ঠান্ডা বাতাস ও শীতের কারণে রিকশা চালানো কষ্ট হয়ে যায়। আজ সূর্য উঠার আগ পর্যন্ত কুয়াশা ছিল। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ভ্যান চালানোই কষ্ট। সকালে যাত্রীও পাওয়া যায় না।

আরও পড়ুন : ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু জার গাফফার জানান,  গত কয়েকদিন ধরে ঠান্ডাজনিত রোগে শিশু, মধ্য বয়সী ও বয়স্ক মিলে কয়েক শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ বুধবার সকাল পর্যন্ত নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানি, শ্বাসকষ্ট ও সিওপিডি রোগে আক্রান্ত হয়ে প্রায় দুই শতাধিক রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের দ্রুত সুস্থ করে তুলতে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে।  

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আজ সকাল ৮ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের তুলনায় ২৪ ঘণ্টায় ব্যবধানে তাপমাত্রা ৪ দশমিক ৩ ডিগ্রি কমে মাঝারি  শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।  আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।

নওগাঁয় শীতের প্রকোপ বাড়তে থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায়, গরিব ও দিনমজুর মানুষের মধ্য শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। 

নওগাঁ জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. আশেকুর রহমান জানান, প্রতিটি উপজেলায় অসহায় ছিন্নমুল  দিনমজুর মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করার জন্য ইতোমধ্যে ছয় লাখ টাকা করে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এতে জেলায় ১১ উপজেলায় এখন পর্যন্ত  মোট ৬৬ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জেলা পরিষদ থেকে ৩০ হাজার ৬০০ পিস কম্বল জেলায় বরাদ্দ এসেছে। যা বিতরণ কার্যক্রম চলমান আছে।

শীত আবহাওয়া শৈত্যপ্রবাহ
০৩ জানুয়ারি ২০২৬
দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
০৩ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় ঢেকে আছে পঞ্চগড়, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
০২ জানুয়ারি ২০২৬
কুয়াশা ও শীতে বিপর্যস্ত জনজীবন
০২ জানুয়ারি ২০২৬
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ, কমেনি শীতের তীব্রতা
০২ জানুয়ারি ২০২৬
১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা, শীতের প্রকোপে দিনাজপুরে জনজীবন স্থবির
০১ জানুয়ারি ২০২৬
শীতে সুস্থ থাকতে ১০ পরামর্শ
০১ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় বিপর্যস্ত মৌলভীবাজারের জনজীবন
০১ জানুয়ারি ২০২৬
দিনাজপুরে তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে
৩০ ডিসেম্বর ২০২৫
বৃষ্টির মতো ঝরছে শিশির, হাড়কাঁপানো শীতে স্থবির দিনাজপুর
২৯ ডিসেম্বর ২০২৫
দিনাজপুরে তীব্র শীতের দাপট, স্থবির জনজীবন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাঁদপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা
  2. প্রবাসী বাংলাদেশি ভোটারের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির
  3. ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে
  4. মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  5. মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন কারা
  6. ফাঁদ ও জবাই করা ২ হরিণসহ আটক শিকারীর জেল-জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x