Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১২:৫০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৮, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১২:৫০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৮, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ময়মনসিংহে মোরগের ডাকে নতুন ভোরের শুভ সূচনা
মামলার আসামি হয়েও জামায়াত নেতার প্রকাশ্যে মিছিল
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
রাষ্ট্রের পরিবর্তন প্রক্রিয়ায় বড় ভূমিকা আইনজীবীদের : শিশির মনির
ব্রহ্মপুত্রের তীরে শিশুদের ব্যতিক্রমী চিত্রাঙ্কন উৎসব

চলে গেলেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১২:৫০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৮, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১২:৫০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৮, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রখ্যাত বাউল শিল্পী ও যন্ত্রসংগীত সাধক সুনীল কর্মকার আর নেই। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে বাউল সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিল্পী ও ভক্তদের মাঝে শোকের মাতম শুরু হয়। জনপ্রিয় বাউল শিল্পী মুক্তা সরকার সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লেখেন, “আহা সুনীল কাকা! কণ্ঠ শুনলেই বুঝতেন আমি আসছি। ‘মা’ বলে ডাকতেন। পালাগানের মঞ্চে কত স্মৃতি... ওপারে ভালো থাকবেন শ্রদ্ধেয় গুণী শিল্পী।”

জানা যায়, ১৯৫৯ সালের ১৫ জানুয়ারি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার বার্ণাল গ্রামে জন্মগ্রহণ করেন সুনীল কর্মকার। শৈশবেই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তিনি তার দৃষ্টিশক্তি হারান। কিন্তু চোখের আলো নিভলেও হৃদয়ের আলোয় তিনি জয় করেছিলেন সুরের বিশ্ব। তাঁর পিতা স্বর্গীয় দীনেশ কর্মকার এবং মাতা কমলা কর্মকার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয় শিবিরে তিনি তাঁর বাবা ও ছোট ভাইকে হারান।

কয়েকজন ভক্ত অনুরাগীরা বলেন, মাত্র সাত বছর বয়স থেকেই সংগীতের প্রতি তার গভীর অনুরাগ তৈরি হয়। কিংবদন্তি গীতিকবি জালাল উদ্দিন খার গানের আসরে নিয়মিত যাতায়াত ছিল তার। পরবর্তীতে তিনি বাউল গায়ক ইস্রাইল মিয়ার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। গুরু তাকে নিজের সন্তানের মতো লালন-পালন করেন এবং সংগীতের তালিম দেন।

তাদের মতে, সুনীল কর্মকার কেবল কণ্ঠশিল্পীই ছিলেন না, বরং এক বিস্ময়কর যন্ত্রশিল্পীও ছিলেন। তিনি একতারা, দোতারা, স্বরাজ, হারমোনিয়ামের পাশাপাশি খমক, খুঞ্জুরী, ঢোল ও ঢোলক বাজাতে সমভাবে পারদর্শী ছিলেন। তিনি লক্ষ্ণৌ ঘরানার মীর হোসেনের কাছে বেহালা এবং প্রতিবেশী গোবিন্দ কর্মকারের কাছে তবলার তালিম নেন।

ময়মনসিংহের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমতিয়াজ আহমেদ এনটিভিকে বলেন, জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুরারোপ করার পাশাপাশি সুনীল কর্মকার নিজে প্রায় ১৫০ থেকে ২০০টি গান রচনা করেছেন। লোকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক লাভ করেন। দেশের গণ্ডি পেরিয়ে ভারত ও আমেরিকার বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও বাংলা লোকগানকে তুলে ধরেছেন তিনি।

ময়মনসিংহ বাউল শিল্পী
৩০ মার্চ ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ২ শিশুর মৃত্যু, ১২ দিনে ৫ প্রাণহানি
২৯ মার্চ ২০২৬
মসিকের সব খাল সংস্কারের তাগিদ নবনিযুক্ত প্রশাসকের
২৮ মার্চ ২০২৬
দাফন চলতে দেখে গাড়ি থামিয়ে কবরে নেমে পড়লেন তথ্য প্রতিমন্ত্রী
১০ মার্চ ২০২৬
ময়মনসিংহে সরকারিভাবে ভর্তুকি মূল্যে মাংস-ডিম বিক্রি শুরু
২৫ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে সড়কে নিম্নমানের উপকরণ ব্যবহার, দায় নিচ্ছে না কেউ
২২ ফেব্রুয়ারি ২০২৬
একদিনের সফরে নিজ এলাকায় সংবর্ধিত প্রতিমন্ত্রী ইকবাল
১৪ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সাবেক এমপির গাড়িতে দুর্বৃত্তদের হামলা
২৯ জানুয়ারি ২০২৬
ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে : ফারুক
২২ জানুয়ারি ২০২৬
গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলার অভিযোগ
১৯ জানুয়ারি ২০২৬
ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই বন্ধু নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিশু হত্যাকে কেন্দ্র করে গণপিটুনিতে নিহত আরও ২
  2. কালবৈশাখী ঝড়-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
  3. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  5. ডিএমপির সিটিটিসি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের হাইকমিশনার
  6. মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x