Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন ডেস্ক
১৫:১০, ১৪ আগস্ট ২০২১
আপডেট: ১৫:১৪, ১৪ আগস্ট ২০২১
বিনোদন ডেস্ক
১৫:১০, ১৪ আগস্ট ২০২১
আপডেট: ১৫:১৪, ১৪ আগস্ট ২০২১
আরও খবর
কিংবদন্তি অভিনেতা জাভেদের প্রয়াণ: শাকিব খানের আবেগঘন বার্তা
নিজেকে কেন ‘সত্যি পরী’ বললেন পরী মণি?
তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ তারকারা
শাকিব খান ও শীতের সুরক্ষার নাম্বার ওয়ান মেরিল পেট্রোলিয়াম জেলি একসাথে
আরিফিন শুভর ঈদের সিনেমায় ক্যামিও দিচ্ছেন শাকিব খান?

পরী ইস্যুতে শিল্পী সমিতির আচরণে ক্ষুব্ধ শাকিব

বিনোদন ডেস্ক
১৫:১০, ১৪ আগস্ট ২০২১
আপডেট: ১৫:১৪, ১৪ আগস্ট ২০২১
বিনোদন ডেস্ক
১৫:১০, ১৪ আগস্ট ২০২১
আপডেট: ১৫:১৪, ১৪ আগস্ট ২০২১
চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পরী মণি। ছবি : কোলাজ

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির আচরণ ‘বিতর্কিত’ বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে শাকিব খান লিখেছেন, ‘গত কয়েক দিন ধরে খেয়াল করছি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে পরী মণি গ্রেপ্তারের পর তার প্রতি কোনো ধরনের সহযোগিতার হাত না বাড়িয়ে, দুঃসময়ে শিল্পীর পাশে না থেকে উল্টো তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। মুহূর্তে পরী মণির সদস্যপদ স্থগিত করা হয়েছে! এ যেন কাটা ঘায়ে নুনের ছিঁটে!’

পরী ইস্যুতে শাকিব প্রশ্ন তুলেছেন, ‘সমিতির এই আচরণ সত্যিই খুব রহস্যজনক। বিষয়টি নিয়ে বিবেকবান অনেক সিনিয়র জুনিয়র শিল্পী ও সংস্কৃতিকর্মীদের আক্ষেপ রয়েছে। শিল্পীর সাথে সংগঠনের এটি একটি অমানবিক আচরণ। প্রশ্ন থেকে যায়, এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে?’

পরী মণির দুই সিনেমার নায়ক ও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক শাকিব আরও যুক্ত করেছেন, ‘বিগত দিনেও একাধিক সিনিয়র শিল্পী এর চেয়েও ভয়ঙ্কর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু তখনকার শিল্পী সমিতি অভিযুক্ত সদস্যের সদস্যপদ স্থগিত করেনি। বরং পাশে ছিল, রাস্তায় নেমেছিল। কিন্তু এখনকার শিল্পী সমিতির এসব আচরণ বিতর্কিত। আবারও বোঝা গেল, এই শিল্পী সমিতি সবাইকে এক করতে পারেনি, বরং বিচ্ছিন্ন করেছে। বিভেদ তৈরি করে ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নষ্ট করেছে। হয়তো এ জন্য চলচ্চিত্রের আজ এই দুর্দশা। এমনিতেই নানা কারণে সিনেমা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তার মধ্যে এমন পরিস্থিতি তৈরি হলে সামনে আরো ঘোর বিপদ।’

৪ আগস্ট পরী মণির বাসায় অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নানা ব্র্যান্ডের বিদেশি মদ, ভয়ংকর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড), ইয়াবা এবং আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করে। এর পর ৭ আগস্ট বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মাদক মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণির সদস্যপদ সাময়িক স্থগিত করে চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

বর্তমানে চিত্রনায়িকা পরী মণি রিমান্ড শেষে কারাগারে আছেন।

শাকিব খান পরী মণি

সংশ্লিষ্ট সংবাদ: শাকিব খান

২৭ নভেম্বর ২০২৫
আরিফিন শুভর ঈদের সিনেমায় ক্যামিও দিচ্ছেন শাকিব খান?
১৫ নভেম্বর ২০২৫
আমার ফিউচার হিরোইন হানিয়া আমির : শাকিব
০৯ নভেম্বর ২০২৫
কাকে নকল করলেন শাকিব খান?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘ডন ৩’ ছাড়ায় রণবীরের কাছে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি প্রযোজকের
  2. ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, অন্য তারকারা কে কোথায় ভোট দেবেন?
  3. এক দিনে হলিউডের ৩ সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে
  4. ভুয়া ফটোকার্ড থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার
  5. বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী
  6. সুরের ভেতর জীবন খোঁজেন এমিল আজাদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x