ঢাকার সিনেমা হলে ‘সুপারগার্ল’

দীর্ঘ চার দশক পর আবারও বড় পর্দায় ফিরল ডিসি কমিকসের জনপ্রিয় নারী সুপারহিরো ‘সুপারগার্ল’। ১৯৮৪ সালের পর নতুন আঙ্গিকে নির্মিত এই সিনেমা আজ ২৬ জুন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। একই দিনে বাংলাদেশের দর্শকেরাও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।নতুন ‘সুপারগার্ল’ পরিচালনা করেছেন ক্রেইগ গিলেস্পি। ‘আই, টনিয়া’ ও ‘ক্রুয়েলা’র মতো আলোচিত কাজের পর এবার তিনি ডিসি ইউনিভার্সের এই নতুন অধ্যায় পর্দায়...