Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৩:৩০, ৩১ মে ২০২৩
আপডেট: ১৬:৫৩, ৩১ মে ২০২৩
বিনোদন ডেস্ক
১৩:৩০, ৩১ মে ২০২৩
আপডেট: ১৬:৫৩, ৩১ মে ২০২৩
আরও খবর
জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
মেলবোর্নের উৎসবে বাংলাদেশের তিন সিনেমা
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা
মেসি ম্যাজিকেই বাজিমাত, উচ্ছ্বাসে মেতেছে শোবিজ তারকারা
 ‘প্রথম ভালোবাসা’ খুঁজছেন কেয়া পায়েল!

নাট্যকার মোহন খানের স্মৃতিচারণ করে যা বললেন তারকারা

বিনোদন ডেস্ক
১৩:৩০, ৩১ মে ২০২৩
আপডেট: ১৬:৫৩, ৩১ মে ২০২৩
বিনোদন ডেস্ক
১৩:৩০, ৩১ মে ২০২৩
আপডেট: ১৬:৫৩, ৩১ মে ২০২৩
ছবি: তারকাদের ভেরিফায়েড ফেসবুক থেকে নেওয়া।

জনপ্রিয় নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান এই নাট্য নির্মাতা। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো নাট্য অঙ্গনে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে শোকবার্তা ও স্মৃতিচারণ করেছেন অনেক তারকারা।

মোহন খানের স্মৃতিচারণ করে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘সম্ভবত আমিই প্রথম লিখছি মোহন ভাই আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। কি অদ্ভুত ব্যাপার মোহনভাই আমি এখন কক্সবাজারে। যে কক্সবাজার আপনি চিনিয়েছেন যে কক্সবাজার আপনার। আমি সমুদ্রকে বলে দিব আপনি আর কখনো আসবেন না।’

অভিনেতা জায়েদ খান মোহন খানের স্মৃতিচারণ করে ফেসবুক পেজে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ইতিহাস বিভাগের বড় ভাই জনপ্রিয় নাট্য নির্মাতা মোহন খান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।’

নব্বই দশকের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ মোহন খানের স্মৃতিচারণ করে ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আপনিই আমাকে সব সময় বলতেন ‘‘কখনো আমাকে ভাই ডাকবি না, সব সময় আঙ্কেল ডাকবি। আমি তোর আঙ্কেল।’’ কত কাজ এক সাথে করেছি ... কত স্মৃতি...এইতো সেদিনই শুনলাম আপনি আইসিইউ থেকে রুমে চলে গেছেন....আল্লাহ আপনাকে বেহেস্ত নসিব করুক মোহন আঙ্কেল। আপনার আত্মার শান্তি কামনা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

 আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘বিশিষ্ট লেখক,জনপ্রিয় নাট্যপরিচালক মোহন খান ভাই

চলে গেলেন পরপারে। শ্রদ্ধা জানাই।’

জনপ্রিয় চিত্রনায়ক ইমন তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মোহন ভাই আপনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ  আপনাকে বেহেশত নাসিব করুন। আমিন।’ 

জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান মোহন খানের স্মৃতিচারণ করে লিখেছেন,‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমাদের প্রিয় স্বনামধন্য নাট্যকার, পরিচালক ও প্রযোজক মোহন খান ভাই ১১.৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। সবাই মোহন খান ভাইয়ের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন উনাকে  জান্নাতুল ফেরদাউস দান করেন।

কত শত স্মৃতি!কত নাটক! কত শুটিংয়ের ফাঁকে আড্ডা! হাসিখুশি মানুষটা চলেই গেলেন...।’

এ ছাড়াও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি,  অভিনেতা শাহেদ আলী, অভিনেত্রী রিমু রোজা খন্দকার, জনপ্রিয় উপস্থাপক-নির্মাতা আনজাম মাসুদ সহ অনেকেই মোহন খানের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন।

মোহন খান

সংশ্লিষ্ট সংবাদ: মোহন খান

৩১ মে ২০২৩
নাট্য নির্মাতা মোহন খান আর নেই
সর্বাধিক পঠিত
  1. জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
  2. শাহরুখের ‘কিং’ সিনেমার বাজেট ৪৫০ কোটি?
  3. লাইভ-অ্যাকশনে ফিরল ‘মোয়ানা’, মুক্তি পেল স্টার সিনেপ্লেক্সেও
  4. পপ তারকা বনি টাইলার আর নেই
  5. ৫৯ বছরেও বাজিমাত, সালমানের নতুন লুকে মুগ্ধ নেটদুনিয়া
  6. মেলবোর্নের উৎসবে বাংলাদেশের তিন সিনেমা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x