Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৯:৫৫, ৩১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২০:০১, ৩১ ডিসেম্বর ২০২৪
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৯:৫৫, ৩১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২০:০১, ৩১ ডিসেম্বর ২০২৪
আরও খবর
ফের স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ সুবাহর, বিস্ফোরক দাবি
২৪ মে থেকে ঘরে বসে দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’
মৃত্যুর পর প্রকাশ পেল কারিনা কায়সারের সেই প্রিয় ছবি
কারিনার মৃত্যুতে স্মৃতিতে ভাসছেন তারকারা
নায়কের ড্রাইভার পরিচয়ে কৌশলে নায়িকার ফোন চুরি

কবে আসছে ‘স্কুইড গেম: সিজন ৩’?

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৯:৫৫, ৩১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২০:০১, ৩১ ডিসেম্বর ২০২৪
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৯:৫৫, ৩১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২০:০১, ৩১ ডিসেম্বর ২০২৪
=

সদ্য মুক্তিপ্রাপ্ত সিজন ২- এর রেশ কাটতে না কাটতেই আবারও সামনে এলো সাড়া জাগানো কোরিয়ান সিরিজ স্কুইড গেমের সিজন ৩- এর ঘোষণা। অবশ্য দ্বিতীয় কিস্তির ইতি যেভাবে টানা হয়েছে তাতে আরও যে একটি নতুন সিজন আসতে চলেছে তা বলাই বাহুল্য। তবে এবার আসন্ন সেই কিস্তির মধ্যে দিয়েই শেষ হতে যাচ্ছে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজটি। চলুন, বিগত সিজনগুলোর পটভূমিতে নতুন সিজনের ব্যাপারে ভক্তদের উৎকণ্ঠা এবং সেই কাঙ্ক্ষিত স্কুইড গেম তৃতীয় সিজন মুক্তির দিনক্ষণটি জেনে নেওয়া যাক।

স্কুইড গেম বৃত্তান্ত

শিশুদের খেলা দিয়ে হলেও ভয়ঙ্কর প্রাণঘাতী ফলাফল সমন্বিত একটি প্রতিযোগিতাকে কেন্দ্র করে নির্মিত এই ডিস্টোপিয়ান সিরিজ। প্রাণের ভয় থাকার পরেও ৪৫ দশমিক ৬ বিলিয়ন ওন জেতার লোভে গেমে অংশ নেয় ৪৫৬ জন তরুণ-তরুণী। এই প্রতিযোগিদের মধ্যকার আবেগ ও উৎকণ্ঠার সন্নিবেশে সার্ভাইভাল সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডুং-হিয়ক। তার সঙ্গে যৌথভাবে সিরিজটির নির্বাহী প্রযোজনায় ছিলেন কিম ঝি-ইয়ান, যিনি সিজন-২ তে সরাসরি প্রযোজনায় সম্পৃক্ত হয়েছেন। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন লি ঝুং-জে এবং গুরুত্বপূর্ণ চরিত্র দ্যা ফ্রন্ট ম্যানের ভূমিকায় আছেন লি বিয়ং-হান।

এক নজরে বিগত দুই সিজন

২০২১ সালের ১৭ সেপ্টেম্বর প্রিমিয়ার হওয়া প্রথম সিজনে দর্শকরা পরিচিত হন স্কুইড গেমের সঙ্গে। প্রতিযোগিতায় মূল চরিত্র সং গি-হানের জয়লাভের মধ্য দিয়ে শেষের দিকে আবির্ভাব ঘটে গেমের নেপথ্যে থাকা রহস্যময় দ্যা ফ্রন্ট ম্যানের। তারপর তিন বছরের দীর্ঘ বিরতির পর গত ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে আসে সিজন-২। এ অংশে বিজয়ী গি-হান পুনরায় অংশ নেয় গেমে। কিন্তু এবার জিততে নয়, বরং তার একমাত্র উদ্দেশ্য থাকে পুরো গেমকে ধ্বংস করা।

সিজন ৩ নিয়ে ভক্তদের উত্তেজনা

দ্বিতীয় কিস্তির সিজন ফিন্যালের পরিণতিসহ পোস্ট-ক্রেডিট সিনটি দর্শকদের নতুন সিজন দেখার আগ্রহকে অনেক বাড়িয়ে দিয়েছে। সেখানে দেখা যায় খেলার রেড লাইট-গ্রীন লাইট পর্বের সেই স্কুল ইউনিফর্ম পরিহিত ভয়ঙ্কর রোবট কিশোরীকে। নির্মাতা হোয়াং নিজেও নতুন সিজনের সম্ভাব্য গন্তব্যের ব্যাপারে বলতে যেয়ে এই ক্লিপটি ভালভাবে দেখার ইঙ্গিত দিয়েছেন। পরিচালকের বিবৃতির অনুসারে, তৃতীয় সিজনে সম্পূর্ণ ভিন্ন রূপে দর্শকদের সামনে আবির্ভূত হবে গি-হান চরিত্রটি। এই ঘোষণা ভক্তদের কৌতূহলে রীতিমত অগ্নুৎপাত ঘটিয়েছে। সকলের চিন্তা ভাবনা এখন গি-হানের পরিবর্তন নিয়ে। কাছের সব বন্ধুদের হারানো এবং একের পর এক ব্যর্থতার মুখোমুখি হওয়া গি-হানের আবির্ভাবটা কেমন হতে যাচ্ছে! তার পরের পদক্ষেপ কী হবে? তার ভেতর কি অন্য কোনও রূপ লুকিয়ে আছে? দ্যা ফ্রন্ট ম্যানের প্রতি তার প্রতিক্রিয়াটা কেমন হতে যাচ্ছে? এরকম প্রশ্ন উত্তেজনার খোরাক যোগাচ্ছে কোরিয়ান থ্রিলারপ্রেমিদের মধ্যে।

কবে মুক্তি পাচ্ছে ‘স্কুইড গেম’ সিজন ৩

দ্বিতীয়টি সম্প্রচারের আগেই রিনিউ করা হয়েছিলো তৃতীয় সিজন, যেখানে ইতোমধ্যে শেষ করা হয়েছে সমাপ্তি পর্বগুলোর শুটিং। হোয়াংয়ের বিবৃতিতে সুনির্দিষ্ট তারিখটি না থাকলেও বলা হয়েছে যে, ২০২৫ সালের সামার বা ফলে প্রিমিয়ারের সম্ভাবনা রয়েছে চূড়ান্ত সিজনের।

নির্মাতা হোয়াংয়ের বিবৃতি অনুসারে আশা করা যাচ্ছে, ২০২৫ সালের জুন পরবর্তী সময়ের মধ্যে মুক্তি পেতে পারে স্কুইড গেম সিজন ৩। দ্বিতীয় কিস্তির রূদ্ধঃশ্বাস পরিণতিতে সমূহ উত্তেজনার জোয়ারে ভাসছে ভক্তরা। আসন্ন মৌসুমে তাই সং গি-হানের নতুন রূপটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন কোরিয়ান সিরিজপ্রেমিরা। এই পরিপ্রেক্ষিত নিশ্চিত করছে যে, আগের সিজন দুটোর সাফল্যের।

বিনোদন স্কুইড গেম
১৬ মে ২০২৬
কারিনার মৃত্যুতে স্মৃতিতে ভাসছেন তারকারা
১৬ মে ২০২৬
নায়কের ড্রাইভার পরিচয়ে কৌশলে নায়িকার ফোন চুরি
১৬ মে ২০২৬
ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’
১৫ মে ২০২৬
নয়া লুকে আরিফিন শুভ, তবে কি ঈদে ‘মালিক’ আসছে?
১৫ মে ২০২৬
দেবের পরিচালনায় ‘দেশু ৭’-এর শুটিং শুরু
১৪ মে ২০২৬
শেফালীর মৃত্যুর কারণ নিয়ে কী বললেন স্বামী পরাগ?
১৪ মে ২০২৬
তারার মেলায় মুখরিত ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
১৪ মে ২০২৬
‘মায়াপাখি’ দেখে দর্শক শিহরিত হওয়ার আভাস দিলেন সৌখিন
১৪ মে ২০২৬
হিজাব নিয়ে জার্মান কাঁপালেন ব্যুসরা সায়েদ
১৪ মে ২০২৬
অবশেষে ক্যামেরার সামনে আনুশকা, প্লাস্টিক সার্জারি করিয়েছেন অভিনেত্রী?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাদ আসর জানাজা, নানাবাড়িতে দাফন হবে কারিনার
  2. রোববার দেশে আসবে কারিনার মরদেহ
  3. মৃত্যুর পর প্রকাশ পেল কারিনা কায়সারের সেই প্রিয় ছবি
  4. কারিনার মৃত্যুতে স্মৃতিতে ভাসছেন তারকারা
  5. নায়কের ড্রাইভার পরিচয়ে কৌশলে নায়িকার ফোন চুরি
  6. ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x