Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
০৯:৫৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ১০:২২, ২৪ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
০৯:৫৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ১০:২২, ২৪ জুলাই ২০২৬
আরও খবর
‘উনিশ সংগঠন’ এর মুখপাত্র হলেন চিত্রনায়ক জয় চৌধুরী
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা এখন ঢাকায়
সংসদ প্রাঙ্গণে উন্মুক্ত কনসার্টে গাইবেন আসিফ-সেজানসহ জনপ্রিয় পাঁচ ব্যান্ড
‘জেনুইন ওষুধটা খেয়ে মরার সুযোগ হবে তো?’—আসিফ আকবরের আক্ষেপ
স্থগিত অনুপম রায়ের কনসার্ট

‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’, শিক্ষার্থী আন্দোলন নিয়ে টুইঙ্কেল

বিনোদন ডেস্ক
০৯:৫৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ১০:২২, ২৪ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
০৯:৫৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ১০:২২, ২৪ জুলাই ২০২৬

দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলন ঘিরে মুখ খুললেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্যে সংহতি করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আন্দোলনকারীদের প্রশংসা করে তিনি জানান, শিক্ষার্থীদের নিয়ে তিনি গর্বিত। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পুলিশের কঠোর অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিল্লি ও মুম্বাইয়ের বিক্ষোভের কয়েকটি ছবি শেয়ার করেন টুইঙ্কেল। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ চলাকালে আটক আন্দোলনকারীদের বহনকারী পুলিশের প্রিজন ভ্যান আটকে দাঁড়িয়ে আছেন ২৭ বছর বয়সী মডেল রিয়া আহির। আরেকটি ছবিতে লাঠিচার্জের সময় এক নারীকে অন্য বিক্ষোভকারীদের রক্ষা করতে দেখা যায়।

ছবিগুলোর ক্যাপশনে টুইঙ্কেল লেখেন, ‘আমি এমন একটি দেশের নাগরিক হিসেবে গর্বিত, যেখানে আমাদের তরুণ প্রজন্মের এখনও প্রতিবাদ জানানোর, প্রতিরোধ গড়ে তোলার এবং টিয়ার গ্যাস ও লাঠির আঘাত সহ্য করার সাহস রয়েছে। তবে দুঃখের বিষয়, তাদের বাধ্য হয়ে এসবের মুখোমুখি হতে হচ্ছে।’

টুইঙ্কেলের এই মন্তব্যের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বলিউডের আরও বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা প্রকাশ রাজসহ কয়েকজন তারকা দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়েছেন সোনাক্ষী সিনহা, সালমান খান, আলিয়া ভাট, ইমরান খান ও রাজকুমার রাওসহ অনেকে। 

পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়েছেন। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মানসিক চাপে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং শিক্ষাব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করা। 

আন্দোলনকারীরা জানিয়েছেন, পরীক্ষা পদ্ধতিতে কার্যকর সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিনোদন বলিউড টুইঙ্কেল খান্না দিল্লি শিক্ষার্থী আন্দোলন
০১ আগস্ট ২০২৬
‘জেনুইন ওষুধটা খেয়ে মরার সুযোগ হবে তো?’—আসিফ আকবরের আক্ষেপ
৩০ জুলাই ২০২৬
স্থগিত অনুপম রায়ের কনসার্ট
৩০ জুলাই ২০২৬
গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা বিটিএসের
৩০ জুলাই ২০২৬
নিজের অভিনয় গুরুর প্রতি শ্রদ্ধা জানালেন চঞ্চল চৌধুরী, কী লিখলেন অভিনেতা
৩০ জুলাই ২০২৬
ওটিটিতে আসছে সাদ-তুষির ‘অ্যানি’
২৯ জুলাই ২০২৬
শত মিলিয়নের মুকুটে ধ্রুবর ‘যে পাখি ঘর বোঝে না’
২৯ জুলাই ২০২৬
অ্যাডফায় গোলাম রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’ এর বিশেষ প্রদর্শনী
২৯ জুলাই ২০২৬
‘২০১৭ বনাম ২০২৬’, দুই ছবিতে পূজা চেরীর বদলে যাওয়ার গল্প
২৯ জুলাই ২০২৬
আসামে বন্যাদুর্গতদের পাশে সালমান খান
২৮ জুলাই ২০২৬
নিয়মিত জিমে না গিয়েও যেভাবে ফিট থাকেন জয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘জেনুইন ওষুধটা খেয়ে মরার সুযোগ হবে তো?’—আসিফ আকবরের আক্ষেপ
  2. ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’, কাকে ফিরে পাওয়ার অপেক্ষায় প্রভা?
  3. ৪ হাজার কোটি বাজেটের ‘রামায়ণ’, কত আয় করতে পারবে?
  4. দেশের সিনেমা হলে ‘স্পাইডারম্যান’, টিকিটের জন্য ভক্তদের দীর্ঘ সারি
  5. শাবনূরের নতুন পোস্টে ভালোবাসার বন্যা, কী লিখলেন অভিনেত্রী?
  6. ‘ধুম ৪’ এ নেই রণবীর কাপুর, জানালেন নিজেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x