দেব-শুভশ্রীর নতুন রোমান্টিক গান ঘিরে কিসের গুঞ্জন?
দেব, শুভশ্রী এবং জিৎ গাঙ্গুলি এই তিন নাম একসঙ্গে আসতেই বাংলা ছবির দর্শকদের মনে এক নস্টালজিক প্রেমের আমেজ তৈরি হয়। সম্প্রতি (দেশু ৭) ‘DESU7’ টিমের ব্যানারে মুক্তি পাওয়া তাঁদের নতুন গান ‘আমার সবকিছুতেই’ আবার সেই পুরনো স্মৃতি উসকে দিয়েছে। জিতের কণ্ঠে আবেগপ্রবণ সুর আর পর্দায় দেব-শুভশ্রীর রসায়ন গানটিকে অন্য মাত্রা দিলেও, বর্তমানে নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ভিন্ন বিষয়।
গানের একটি বিশেষ দৃশ্যে শুভশ্রীর গলার কাছে দেখা যাওয়া একটি লালচে দাগ এবং গানের লাইন “আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে”সব মিলিয়ে শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পরের দৃশ্যগুলিতে সেই দাগ আর দেখা যায়নি, তবুও এই কয়েক সেকেন্ডের ক্লিপটি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। অনেকে এটিকে নিছক পর্দার রোম্যান্টিক মুহূর্ত বললেও, অনেকের মনে প্রশ্ন উঠেছে এটি কি তবে ছবির প্রচারের কোনো সুচতুর কৌশল? পুরনো জুটির এই অনস্ক্রিন ঘনিষ্ঠতা ইতিমধ্যেই দর্শক মহলে বেশ কৌতূহল তৈরি করেছে।

বিনোদন ডেস্ক