Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১২:৩০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:০০, ১২ অক্টোবর ২০২৬
বিনোদন ডেস্ক
১২:৩০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:০০, ১২ অক্টোবর ২০২৬
আরও খবর
দেড় কোটি ফলোয়ার, অথচ ইনস্টাগ্রামে ঐশ্বরিয়া রাইয়ের হৃদয়ে ‘একমাত্র’ কে?
মৌসুমীকে নিয়ে অপপ্রচার, সংবাদ সম্মেলনে আসছেন ওমর সানী
বিশ্বজুড়ে ৫০০ কোটি পার ‘দৃশ্যম ৩’, অজয়ের ক্যারিয়ারে নতুন রেকর্ড
অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী কল্পনা, শারীরিক অবস্থার উন্নতি
নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি, থানায় অভিযোগ

বক্স অফিসে ইতিহাস গড়ল ‘দৃশ্যম ৩’, অজয় দেবগণের ক্যারিয়ারে নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক
১২:৩০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:০০, ১২ অক্টোবর ২০২৬
বিনোদন ডেস্ক
১২:৩০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:০০, ১২ অক্টোবর ২০২৬

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে বলিউড অভিনেতা অজয় দেবগণের সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। এবার আয়ের নতুন মাইলফলক স্পর্শ করে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা সিনেমার স্বীকৃতি পেল সিনেমাটি। মুক্তির ১০ দিনে শুধু ভারতেই ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে এটি। এর মধ্য দিয়ে অজয় দেবগণের ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো সিনেমা ভারতের বক্স অফিসে ৩০০ কোটি রুপির গণ্ডি পার করলো।

এর আগে অজয় অভিনীত ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছিল তাঁর সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমাটি ভারতে মোট ২৭৯ কোটি ৫৯ লাখ রুপি নিট আয় করেছিল। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছিল ৩৬৭ কোটি ৬৫ লাখ রুপি।

১০ দিনে কত আয় ‘দৃশ্যম ৩’-এর?

বক্স অফিসের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির দশম দিনে অর্থাৎ দ্বিতীয় রোববার ‘দৃশ্যম ৩’ ভারতে ১৪ হাজার ৮৭২টি প্রদর্শনী থেকে নিট ২২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।

এ নিয়ে ভারতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৩০৯ কোটি রুপি। আর মোট আয় বা গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩৭০ কোটি ৮০ লাখ রুপি।

অন্যদিকে, বিদেশের বাজারে দশম দিনে সিনেমাটি আয় করেছে ৬ কোটি রুপি। এতে বিদেশে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১০৯ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘দৃশ্যম ৩’-এর মোট গ্রস আয় ৪৭৯ কোটি ৮০ লাখ রুপি।

সমালোচকদের মতে, সিনেমাটিতে অজয় দেবগণের পাশাপাশি জয়দীপ আহলাওয়াতের অভিনয় দর্শকের মনে ধরেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির জন্য লেখা তার রিভিউতে চলচ্চিত্র সমালোচক শৈবাল চ্যাটার্জি লিখেছেন, ‘অজয় দেবগণের জন্য সিনেমা হলে যান এবং জয়দীপ আহলাওয়াতের অভিনয়ের টানে বসে থাকুন।’

সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। প্রযোজনায় রয়েছে প্যানোরামা স্টুডিওস ও স্টার স্টুডিও১৮। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর সিক্যুয়েল এটি। তবে পূর্বের সিক্যুয়েলগুলোর মতো এটি সরাসরি মালয়ালম সংস্করণের সঙ্গে যুক্ত নয়, বরং এর গল্প সম্পূর্ণ মৌলিক।

সিনেমাটিতে অজয় দেবগণ ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্ত।

প্রসঙ্গত, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ৩১ জুলাই। দীর্ঘদিন ধরে দর্শকদের আগ্রহ ধরে রাখা এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এবার বক্স অফিসে অজয় দেবগণের ক্যারিয়ারেই নতুন ইতিহাস তৈরি করেছে।

বিনোদন বলিউড ‘দৃশ্যম ৩’

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

১৪ অক্টোবর ২০২৬
দেড় কোটি ফলোয়ার, অথচ ইনস্টাগ্রামে ঐশ্বরিয়া রাইয়ের হৃদয়ে ‘একমাত্র’ কে?
১৪ অক্টোবর ২০২৬
মৌসুমীকে নিয়ে অপপ্রচার, সংবাদ সম্মেলনে আসছেন ওমর সানী
১৪ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে ৫০০ কোটি পার ‘দৃশ্যম ৩’, অজয়ের ক্যারিয়ারে নতুন রেকর্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বজুড়ে ৫০০ কোটি পার ‘দৃশ্যম ৩’, অজয়ের ক্যারিয়ারে নতুন রেকর্ড
  2. অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী কল্পনা, শারীরিক অবস্থার উন্নতি
  3. সাবিলার সংসারে ভাঙনের সুর!
  4. ১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
  5. আত্মহত্যা করেছেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা
  6. নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি, থানায় অভিযোগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x