৫ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’, শুরু হচ্ছে অডিশন

দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে আয়োজক কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রতিযোগী নির্বাচনের জন্য অডিশনের আহ্বান জানানো হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে অনুষ্ঠানটির নতুন আসর।মীর আফসার আলীর সঞ্চালনায় একসময় পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল...