দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে এত বিতর্ক কেন, প্রশ্ন করণের

কাজের সময় নির্ধারণের স্বাধীনতা শুধু পুরুষ সুপারস্টারদের নয়, নারী তারকাদেরও থাকা উচিত। এমনটাই মনে করেন বলিউড নির্মাতা করণ জোহর। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফট নিয়ে চলমান বিতর্কে এবার তাঁর পাশে দাঁড়িয়েছেন এই নির্মাতা। করণের মতে, নিজের কাজের সময় নির্ধারণ করা দীপিকার অধিকার। এ নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর আসন্ন...