‘ইত্যাদি’র পর এবার সিনেমায় গাইবেন বুবলী

সংবাদ পাঠিকা থেকে সিনেমার অভিনেত্রী—এরই মধ্যে নানা পরিচয়ে দর্শকের সামনে এসেছেন শবনম বুবলী। অভিনয়ের পাশাপাশি গানেও যে তার আগ্রহ রয়েছে, সেই পরিচয় মিলেছিল গেল রোজার ঈদে। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এবার সরাসরি সিনেমার গানেই কণ্ঠ দিতে যাচ্ছেন তিনি।নির্মাতা জাহিদ হোসেনের সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর একটি গানে কণ্ঠ দেবেন বুবলী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন...