অভিনেত্রী হিমির পছন্দের পটেটো চিজ ডোনাট
এখন পবিত্র মাহে রমজান। সারা দিন রোজা রাখার পর ইফতার বা সেহরিতে আমাদের খেতে হবে স্বাস্থ্যসম্মত খাবার। ইফতারে অনেকের পছন্দ পটেটো চিজ ডোনাট। আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে পটেটো চিজ ডোনাট রান্না করতে পারবেন। ইয়াম্মি রেসিপি।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান পান্ডা মার্ট আজকের রেসিপির একটি পর্বে পটেটো চিজ ডোনাটের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী এ্যানি রেশমা। অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অনেকের মতো এটি তাঁর পছন্দের খাবার।
আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে পটেটো চিজ ডোনাট রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. দুটি সেদ্ধ আলু
২. দুই চা চামচ পেঁয়াজ কুচি
৩. আধা চা চামচ কাঁচামরিচ কুচি
৪. এক চা চামচ ধনেপাতা কুচি
৫. স্বাদমতো লবণ
৬. পরিমাণমতো চিজ
৭. একটি ডিম
৮. আধা চা চামচ মরিচের গুঁড়ো
৯. এক চা চামচ ময়দা
১০. পরিমাণমতো ব্রেডক্রাম্ব
১১. পরিমাণমতো তেল
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে আলু ম্যাশ করে তাতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ছোট ছোট ডোনাটের আকারে বানিয়ে তার ভেতরে চিজ দিন।
অন্য একটি পাত্রে ডিম, মরিচের গুঁড়ো, ময়দা ও লবণ দিয়ে মিশিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। সবশেষে আলু দিয়ে বানানো ডোনাট মসলায় মেশানো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে জড়িয়ে গরম তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পটেটো চিজ ডোনাট। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক