গুঁড়ো মসলায় মাটন কড়াই রান্নার সহজ রেসিপি
প্রতিদিন একই ধরনের খাবার খেতে আমাদের একঘেয়ে লাগে। তাই মাঝেমধ্যে একটু মুখরোচক খাবার খেতে চান অনেকে। তাঁদের জন্য আমাদের আজকের রেসিপি ইয়াম্মি স্বাদের মাটন কড়াই।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে মাটন কড়াইয়ের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে মাটন কড়াই তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. ১/৪ কাপ তেল
২. আধা কাপ পেঁয়াজকুচি
৩. এক চা চামচ আদাকুচি
৪. এক চা চামচ রসুনকুচি
৫. আধা কাপ টক দই
৬. এক টেবিল চামচ কাজুবাদাম বাটা
৭. আধা চা চামচ জিরার গুঁড়ো
৮. আধা চা চামচ মরিচের গুঁড়ো
৯. আধা চা চামচ হলুদের গুঁড়ো
১০. আধা চা চামচ দারুচিনি গুঁড়ো
১১. আধা চা চামচ গরম মসলার গুঁড়ো
১২. পরিমাণমতো খাসির মাংস
১৩. এক টেবিল চামচ টমেটো পিউরি
১৪. এক টেবিল চামচ ঘি
১৫. আধা কাপ টমেটোকুচি
১৬. আধা কাপ ক্যাপসিকামকুচি
১৭. এক চা চামচ মাওয়া
১৮. স্বাদমতো লবণ
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। তেল গরম হয়ে এলে পেঁয়াজকুচি দিয়ে লালচে করে ভাজুন। এর পর আদাকুচি, রসুনকুচি, টক দই, কাজুবাদাম বাটা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, খাসির মাংস, টমেটো পিউরি ও ঘি দিয়ে নাড়ুন।
নাড়ার পর তার মধ্যে টমেটোকুচি, ক্যাপসিকামকুচি, মাওয়া ও লবণ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে পরিবেশন করুন মজাদার মাটন কড়াই। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক