ব্যাংকার লী শাহর পছন্দের ফ্রুট কাস্টার্ড
এখন পবিত্র মাহে রমজান। সারা দিন রোজা রাখার পর ইফতার বা সেহরিতে আমাদের খেতে হবে স্বাস্থ্যসম্মত খাবার। ইফতারে অনেকের পছন্দ ফ্রুট কাস্টার্ড। আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে পারবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান পান্ডা মার্ট আজকের রেসিপির একটি পর্বে ফ্রুট কাস্টার্ডের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী এ্যানি রেশমা। অতিথি ছিলেন উপস্থাপক ও ব্যাংকার লী শাহ। অনেকের মতো এটি তাঁর পছন্দের খাবার।
আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে ফ্রুট কাস্টার্ড তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. দুটি ডিম
২. এক লিটার দুধ
৩. দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার
৪. এক চা চামচ ভ্যানিলা এসেন্স
৫. স্বাদমতো লবণ
৬. দেড় কাপ চিনি
৭. আধা কাপ আনার দানা
৮. এক কাপ অরেঞ্জ জেলি
৯. আধা কাপ কলা কুচি
১০. আধা কাপ আপেল কুচি
১১. আধা কাপ আঙুর কুচি
১২. আধা কাপ পেঁপে কুচি
১৩. আধা কাপ লাল জেলি
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে ডিম ভালোভাবে ব্লেন্ড করুন। অন্য একটি পাত্রে কাস্টার্ড পাউডার, ভ্যানিলা এসেন্স ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সসপ্যানে দুধ দিন। এতে ব্লেন্ড করা ডিম, চিনি ও মেশানো কাস্টার্ড পাউডার দিয়ে রান্না করে মিশ্রণ তৈরি করুন।
সবশেষে একটি পাত্রে লেয়ার করে প্রথমে আনার দানা, অরেঞ্জ জেলি, কলা কুচি, মিশ্রণ, আপেল কুচি, আঙুর কুচি, পেঁপে কুচি, লাল জেলি, অরেঞ্জ জেলি ও আনার দানা দিয়ে পরিবেশন করুন মজাদার ফ্রুট কাস্টার্ড। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক