মজাদার ডেজার্ট আম ক্ষীর
ক্ষীর খেতে পছন্দ করেন অনেকেই। আর আম ক্ষীর ভালোবাসেন না এমন মিষ্টিপ্রিয় মানুষ পাওয়া দুষ্কর। এখন আমের মৌসুম নয়। তবে মৌসুম আসতে খুব একটা দেরি নেই। আসুন, তার আগেই জেনে নিই মজাদার ডেজার্ট আম ক্ষীরের রন্ধন প্রক্রিয়া।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান এক্সপার্ট টুডে’স কিচেনের একটি পর্বে আম ক্ষীরের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই আম ক্ষীর রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. এক লিটার তরল দুধ
২. আধা কাপ পোলাও চাল
৩. তিনটি তেজপাতা
৪. দু-তিনটি এলাচ
৫. দুই টুকরো দারুচিনি
৬. এক কাপ চিনি
৭. আধা কাপ কনডেন্স মিল্ক
৮. দেড় কাপ আমের রস
প্রস্তুত প্রণালি
প্রথমে সসপ্যানে তরল দুধ দিন। এতে পোলাও চাল, তেজপাতা, এলাচ, দারুচিনি, চিনি, কনডেন্স মিল্ক ও আমের রস দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আম ক্ষীর। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক