স্বাস্থ্যসম্মত রাশিয়ান সালাদ
সালাদ খেতে ভালোবাসেন অনেকে। সালাদে সবজি ছাড়াও নানা রকম উপাদান থাকায় এটি স্বাস্থ্যের পক্ষে উপকারী। আজ আমরা জানব, কীভাবে বাসায় সহজে রাশিয়ান সালাদ তৈরি করবেন। এটি সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান টেল প্লাস্টিকস রান্নাঘর-এর একটি পর্বে রাশিয়ান সালাদের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। খাবারের পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ তাসনীম আশিক। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে রাশিয়ান সালাদ তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. পরিমাণমতো অলিভ অয়েল
২. এক টেবিল চামচ লেবুর রস
৩. এক চা চামচ গোলমরিচের গুঁড়ো
৪. দুই টেবিল চামচ মেয়োনেজ
৫. দুই কাপ আলু
৬. এক কাপ বাঁধাকপি কুচি
৭. এক কাপ টমেটো কুচি
৮. একটি ডিম
৯. আধা কাপ সবজি
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে অলিভ অয়েল, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো ও মেয়োনেজ দিয়ে ভালোভাবে বিট করে মিশ্রণ তৈরি করুন। এবার মিশ্রণে আলু, বাঁধাকপি কুচি, টমেটো কুচি, ডিম ও সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের রাশিয়ান সালাদ।
এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন। সেই সঙ্গে দেখে নিন পকেট শরমার রেসিপি।

ফিচার ডেস্ক