ছয় উপায়ে ত্বক টানটান রাখুন
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বক নষ্ট হতে শুরু করে। এ সময় ত্বকে বলিরেখা পড়ে। বয়সের পাশাপাশি অনিয়ম, সূর্যের ক্ষতিকর রশ্মি, অতিরিক্ত শুষ্কতা ও ওজন কমার কারণেও অনেক সময় ত্বক ঝুলে যায়। এ ক্ষেত্রে ঘরোয়া উপায়ে যত্ন নিয়ে কুচকানো ভাব কমিয়ে ত্বক টানটান রাখতে পারেন।
ত্বক টানটান রাখার কয়েকটি ঘরোয়া উপায়ের কথা বলা হয়েছে জীবনধারা বিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাই-এর লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
স্ট্রবেরি ও টকদইয়ের প্যাক
স্ট্রবেরি বেটে টকদইয়ের সঙ্গে মিশিয়ে মুখে লাগান। এবার ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। টদকই ত্বকের আর্দ্রতা ধরে রাখে আর স্ট্রবেরি মুখে স্ক্রাবারের কাজ করে। এই দুটির মিশ্রণ মুখে লাগালে রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং ত্বক টানটান হয়।
অ্যাভোকাডোর প্যাক
অ্যাভোকাডো ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে টানটান করে। আপনি চাইলে শুধু অ্যাভোকাডো মুখে লাগাতে পারেন আবার এর সঙ্গে টকদইও মেশাতে পারেন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন।
আমন্ড অয়েল
আমন্ড অয়েলে ভিটামিন ই রয়েছে, যা ত্বকের কুচকানো ভাব সহজেই দূর করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখে আমন্ড অয়েল দিয়ে ১৫ মিনিট হালকাভাবে ম্যাসাজ করুন।
পেঁপের প্যাক
পেঁপে ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করে, যা ত্বককে টানটান রাখতে সাহায্য করে। পেঁপে চটকে পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
অলিভ অয়েল
ত্বকের কুচকানো ভাব দূর করতে নিয়মিত অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করুন। যে কোনো ধরনের ত্বকেই এই তেল উপকারী। এর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে টানটান রাখে। এই তেল দিয়ে মুখে ম্যাসাজ করে ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

জান্নাতুল এ্যানি