ঈদের রূপচর্চা
ব্রণ দূর করতে কার্যকরী স্ক্রাব
ত্বকের অতিরিক্ত তেল ও জমে থাকা মৃত কোষ ব্রণের জন্য দায়ী। এ ছাড়াও কালচে দাগ, ব্ল্যাক হেডস ইত্যাদি সমস্যা দেখা দেয় যা আপনার সুন্দর ত্বককে ধীরে ধীরে নষ্ট করে দেয়। এ ক্ষেত্রে নিয়মিত ত্বক পরিষ্কার ও অতিরিক্ত তেলমুক্ত রাখতে ঘরোয়া স্ক্রাব ব্যবহার করতে পারেন। এমন একটি ঘরোয়া স্ক্রাব তৈরি ও ব্যবহারের পরামর্শ দিয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে আজ ঈদের আগের দিন রাতে এই স্ক্রাব দিয়ে স্কাবিং করতে পারেন।
যা যা লাগবে
দু-তিন চা চামচ লেবুর রস, দুই টেবিল চামচ চিনি, এক টেবিল চামচ অলিভ অয়েল ও এক টেবিল চামচ মধু।
যেভাবে ব্যবহার করবেন
একটি বাটিতে সব উপাদান নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণ তৈরি হলে স্ক্রাব প্যাড দিয়ে ত্বকে ৫-১০ মিনিট ঘষে নিন। আরো ১৫ থেকে ২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।
এই স্ক্রাব দিয়ে সপ্তাহে অন্তত দুবার ত্বক পরিষ্কার করুন। এতে আপনার ব্রণ দূর হওয়ার পাশাপাশি উজ্জ্বল ও কোমল হয়ে উঠবে।

সিফাত জাহান সিফা