Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২১:৩৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ২১:৩৬, ২৭ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:৩৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ২১:৩৬, ২৭ জুন ২০২৬
আরও খবর
শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে-কখন? 
মিসরকে হারিয়ে ইতিহাস গড়ল আর্জেন্টিনা
কলম্বিয়ার স্বপ্ন ভেঙে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
৯৬ বছর আগের রেকর্ডে ভাগ বসালেন মেসি
সুইজারল্যান্ড-কলম্বিয়ার লড়াইয়ে গোলশূন্য সমতায় প্রথমার্ধ

গ্রুপ চ্যাম্পিয়নের পথে ইংল্যান্ড, শেষবারের মতো লড়বে পানামা

স্পোর্টস ডেস্ক
২১:৩৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ২১:৩৬, ২৭ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:৩৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ২১:৩৬, ২৭ জুন ২০২৬
ইংল্যান্ড তারকা হ্যারি কেইন (বামে) ও পানামা তারকা লুইস রদ্রিগেজ। ছবি : এএফপি

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করার মঞ্চে দুই দলের লক্ষ্য দুই রকম। একদিকে নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে জায়গা নিশ্চিত করতে চায় ইংল্যান্ড। অন্যদিকে, বিদায় নিশ্চিত হয়ে যাওয়া পানামা শেষ ম্যাচে অন্তত সম্মান রক্ষার লড়াইয়ে নামবে।

আজ শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সিতে ‘এল’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি।

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে হারিয়ে দারুণ শুরু করেছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখিয়েও গোলের দেখা পায়নি তারা। গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি। শেষ দিকে নিকো ও’রেইলির শট ক্রসবারে লাগে, এরপর ফিরতি বলে হ্যারি কেইনও সুযোগ কাজে লাগাতে পারেননি।

ঘানার বিপক্ষে ইংল্যান্ড ৭৮.৯ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণে ছিল। ম্যাচে তারা ১৯টি শট নিয়েছিল, যা গত ২৪ বছরের মধ্যে বিশ্বকাপে গোল করতে না পেরেও তাদের সর্বোচ্চ শট নেওয়ার রেকর্ড। অন্যদিকে, পুরো ম্যাচে ঘানা মাত্র দুটি শট নিতে পেরেছিল।

ইংল্যান্ড জিতলে এবং একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে ঘানা গোল ব্যবধানে তাদের টপকে যেতে না পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২ নিশ্চিত করবে। তবে হোঁচট খেলে নকআউট পর্বের সমীকরণ জটিল হয়ে যেতে পারে।

অন্যদিকে, পানামার জন্য ম্যাচটি সম্মান রক্ষার। ঘানা ও ক্রোয়েশিয়ার কাছে ১–০ ব্যবধানে টানা দুই হারে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়েছে মধ্য আমেরিকার দেশটির। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছে তারা।

এটি পানামার দ্বিতীয় বিশ্বকাপ। ২০১৮ সালের আসরেও তারা তিন ম্যাচেই হেরে গ্রুপের তলানিতে শেষ করেছিল। সেই আসরেই ইংল্যান্ডের বিপক্ষে ৬–১ গোলের বড় পরাজয় বরণ করতে হয়েছিল তাদের। ওই ম্যাচে হ্যারি কেইন করেছিলেন হ্যাটট্রিক, আর জন স্টোনস করেছিলেন জোড়া গোল।

নকআউট পর্ব সামনে থাকায় ইংল্যান্ড একাদশে কয়েকটি পরিবর্তন আনতে পারেন কোচ থমাস টুখেল। হ্যারি কেইনকে বিশ্রাম দিয়ে অলি ওয়াটকিনস বা আইভান টনিকে সুযোগ দেওয়ার আলোচনা থাকলেও অধিনায়ককে শুরু থেকেই মাঠে নামানোর সম্ভাবনাই বেশি। প্রথম দুই ম্যাচে ১০টি সুযোগ তৈরি করা ডেকলান রাইসও একাদশে থাকবেন বলেই ধারণা করা হচ্ছে।

ইতিহাসও ইংল্যান্ডের পক্ষেই। বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখায় ২০১৮ সালে ৬–১ গোলের বড় জয় পেয়েছিল থ্রি লায়ন্সরা। সেই স্মৃতি এবারও আত্মবিশ্বাস জোগাবে ইংল্যান্ডকে। অন্যদিকে প্রথম বিশ্বকাপ জয় কিংবা অন্তত প্রথম পয়েন্টের আশা নিয়ে মাঠে নামবে পানামা।

দুই দলের সম্ভাব্য একাদশ

ইংল্যান্ড: জর্ডান পিকফোর্ড, ডিজেড স্পেন্স, জন স্টোনস, মার্ক গেহি, নিকো ও’রেইলি, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা, ইবেরেচি এজে, মরগান রজার্স, হ্যারি কেইন।

পানামা: লুইস মেহিয়া, সিজার ব্ল্যাকম্যান, ফিদেল এসকোবার, হোসে কর্দোবা, এরিক ডেভিস, আমির মুরিলো, আদালবের্তো কারাসকিয়া, আনিবাল গোদয়, হোসে লুইস রদ্রিগেস, ইসমায়েল দিয়াস, সেসিলিও ওয়াটারম্যান।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ইংল্যান্ড ফুটবল দল পানামা ফুটবল দল
০৭ জুলাই ২০২৬
মেসি না সালাহ কে জিতবে, জানাল এআই
০৭ জুলাই ২০২৬
মেসিকে নিয়ে কী ভাবছে মিসর
০৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে নিয়ে ভাবছে না মিসর
০৭ জুলাই ২০২৬
আজ শুরুর একাদশে থাকবেন মেসি?
০৭ জুলাই ২০২৬
নতুন পথের সন্ধানে ব্রাজিল কোচ
০৭ জুলাই ২০২৬
ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাদের চান স্কালোনি?
০৭ জুলাই ২০২৬
বিশ্বকাপের শেষ চার ম্যাচে নতুন বল, বিশেষ কী থাকছে?
০৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন মিসরের কোচ
০৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
০৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের মাঠে বেলজিয়ামের রাজত্ব, এগিয়ে থেকেই গেল বিরতিতে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে
  2. আর্জেন্টিনার সামনে রেকর্ডের হাতছানি, চমক দেখাতে মুখিয়ে মিসর
  3. মেসি না সালাহ কে জিতবে, জানাল এআই
  4. মেসিকে নিয়ে কী ভাবছে মিসর
  5. আর্জেন্টিনাকে নিয়ে ভাবছে না মিসর
  6. বর্ণবাদী মন্তব্য করা সিনেটরকে কড়া জবাব এমবাপ্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x