এআই দিয়ে ক্রায়ন ড্রয়িং স্টাইল ছবি বানাবেন যেভাবে
সোশ্যাল মিডিয়ায় এখন কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি এডিট করার নতুন এক ট্রেন্ড ভাইরাল হয়েছে, যার নাম ‘ক্রায়ন ড্রয়িং স্টাইল’। আপনার সাধারণ ছবিকে মুহূর্তেই ১০ বছরের শিশুর হাতে আঁকা কোনো ছবির মতো কিউট ও রঙিন লুক দিতে এই স্টাইলটি ব্যবহার করা হচ্ছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে এখন অনেকেই নিজেদের প্রোফাইল ছবিকে এভাবে রূপান্তর করছেন।
আপনার ছবিকে এমন ক্রায়ন স্টাইলে রূপান্তর করা অত্যন্ত সহজ। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
১. প্রথমে আপনার পছন্দের একটি ছবি নিন এবং সেটি চ্যাটজিপিটি (ChatGPT) বা গুগল জেমিনি (Google Gemini)-তে আপলোড করুন।
২. ছবি আপলোড করার পর নিচের ‘প্রম্পট’ (Prompt) লিখে কমান্ড দিন।
নিচের এই প্রম্পটটি কপি করে ব্যবহার করুন:
‘অনুগ্রহ করে পুরো ছবিটি একটি ক্রায়ন ড্রয়িং স্টাইলে তৈরি করো। ডিটেইলগুলো এমনভাবে সহজ করো যেন মনে হয় এটি ১০ বছরের কোনো শিশু এঁকেছে। ছবির আসল রঙ ব্যবহার করার প্রয়োজন নেই। পুরো বিষয়টি এমনভাবে ফুটিয়ে তোলো যেন সাদা কাগজের ওপর খুব কিউট এবং প্রাণবন্তভাবে আঁকা হয়েছে। ছবিটিকে আরও সুন্দর ও শিশুসুলভ করতে এতে ফুল, ক্যান্ডি, তারা বা মেঘের মতো কিউট এলিমেন্ট যোগ করতে পারো।’
৩. প্রম্পটটি রান করার কয়েক সেকেন্ডের মধ্যেই এআই আপনার ছবিটিকে একটি চমৎকার ক্রায়ন ড্রয়িংয়ে রূপান্তর করে দেবে।
এই পদ্ধতিতে কোনো পেশাদার এডিটিং দক্ষতা ছাড়াই আপনার ছবিকে কিউট ও প্লে-ফুল ভাইব দিতে পারবেন। মূলত উজ্জ্বল রঙ, সাদা কাগজের টেক্সচার এবং ছোটদের আঁকা ছবির মতো সরলতা এই স্টাইলটিকে এখন সবার কাছে জনপ্রিয় করে তুলেছে।

এনটিভি অনলাইন ডেস্ক