Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ২৯ আগস্ট ২০২১
আপডেট: ১৭:১৮, ২৯ আগস্ট ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ২৯ আগস্ট ২০২১
আপডেট: ১৭:১৮, ২৯ আগস্ট ২০২১
আরও খবর
যুক্তরাষ্ট্রের ‘ইরানে যাওয়া উচিত হয়নি’ : ট্রাম্প
বিনামূল্যে ভালো খাবার খেতেই ডেটিংয়ে যান ৪০ শতাংশ মার্কিনি!
চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
কেনিয়ায় যুক্তরাষ্ট্রের ইবোলা-পরিকল্পনায় আদালতের বাধা
কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম অপসারণের নির্দেশ আদালতের

কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চূড়ান্ত পর্যায় শুরু

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ২৯ আগস্ট ২০২১
আপডেট: ১৭:১৮, ২৯ আগস্ট ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ২৯ আগস্ট ২০২১
আপডেট: ১৭:১৮, ২৯ আগস্ট ২০২১
মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর ছাড়তে শুরু করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছবি : রয়টার্স

মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর ছাড়তে শুরু করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো নিজেদের নাগরিক ও আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের প্রতিশোধের ঝুঁকির মুখে থাকা আফগানদের বিমান যোগে সরিয়ে নেওয়া শুরু করার দুই সপ্তাহ পর শনিবার সেনাদের সরিয়ে নেওয়া শুরু করল পেন্টাগন।

যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর বিদেশি সেনারা মঙ্গলবারের মধ্যে আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই সময়সীমা বেঁধে দিয়েছেন।

এর মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের ২০ বছর ধরে চলা সামরিক সম্পৃক্ততার অবসান হতে চলেছে। কিন্তু তার আগে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে এক আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সৈন্য ও আরও প্রায় ১৭০ জন নিহত হন।

এটি গত এক দশকের মধ্যে আফগানিস্তানে সবচেয়ে বেশি মার্কিন সৈন্য নিহতের ঘটনা। এর জেরে আফগানিস্তান ছাড়ার শেষ সময়েও দেশটির নানগারহার প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় ইসলামিক স্টেটের (আইএস) দুই শীর্ষ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

আইএস কাবুল বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে। পশ্চিমা দেশগুলো ও তালেবান, উভয়ের শত্রু এই গোষ্ঠীটি একই ধরনের আরও হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন কর্মকর্তারা।

আইএসের শত্রু হলেও তালেবান নানগারহারে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার নিন্দা করেছে।

তালেবানের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘বিমান হামলা চালানোর আগে মার্কিনিদের উচিত ছিল আমাদের জানানো, এটি পরিষ্কার আফগানিস্তানের ভূখণ্ডে হামলা।’

বিমানবন্দরে বিস্ফোরণের সঙ্গে জড়িত কিছু সন্দেহভাজনকে তারা গ্রেপ্তার করেছে বলে তালেবান জানিয়েছে।

চলতি মাসের প্রথমদিকে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে শুরু করলে মরিয়া হয়ে দেশটি ছাড়ার চেষ্টারত মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্রের সহযোগী আফগান নাগরিক ও অন্যান্য বিদেশিদের সরিয়ে আনা নির্বিঘ্ন করতে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক হাজার অতিরিক্ত সেনা পাঠান বাইডেন।

আফগানিস্তান যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট সংবাদ: আফগানিস্তান

০৪ মার্চ ২০২৬
চার দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধ করছে যুক্তরাজ্য
২৭ ফেব্রুয়ারি ২০২৬
আফগান-পাকিস্তান সংঘাত : জরুরি সংলাপের আহ্বান জাতিসংঘের
২৭ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান তালেবান কারা?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিনামূল্যে ভালো খাবার খেতেই ডেটিংয়ে যান ৪০ শতাংশ মার্কিনি!
  2. ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট
  3. চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  4. কেনিয়ায় যুক্তরাষ্ট্রের ইবোলা-পরিকল্পনায় আদালতের বাধা
  5. কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম অপসারণের নির্দেশ আদালতের
  6. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x