Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ০১ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৮:৪০, ০১ ফেব্রুয়ারি ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ০১ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৮:৪০, ০১ ফেব্রুয়ারি ২০২২
আরও খবর
ভারতে বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎ কেন্দ্রে ৯ শ্রমিকের মৃত্যু
জোর করে ফ্ল্যাটে ঢুকে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে
যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
বিয়ের দুই দিনের মাথায় নববধূকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ
অন্যকে বিয়ে করায় ক্ষোভ, বাড়িতে ঢুকে প্রেমিকাকে কোপালো তরুণ

নিজস্ব ডিজিটাল মুদ্রা আনছে ভারত : অর্থমন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ০১ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৮:৪০, ০১ ফেব্রুয়ারি ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ০১ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৮:৪০, ০১ ফেব্রুয়ারি ২০২২
শিগগিরই নিজস্ব ডিজিটাল মুদ্রা চালু করার ঘোষণা দিয়েছে ভারত। প্রতীকী ছবি

শিগগিরই নিজস্ব ডিজিটাল মুদ্রা চালু করার ঘোষণা দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আজ মঙ্গলবার দেশটির সংসদে ২০২২-২৩ অর্থ-বছরের বাজেট উপস্থাপনের সময় এই ঘোষণা দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ট্রিবিউন ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সীতারমণ তাঁর মেয়াদের চতুর্থ বাজট উপস্থাপন করতে গিয়ে বলেন, আগামী ২০২২-২৩ অর্থ-বছরে ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রা আনবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।

ডিজিটাল এই মুদ্রার প্রচলনের ফলে দেশটির অর্থনীতি চাঙ্গা হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি ডিজিটাল সম্পদ বিক্রি অথবা অধিগ্রহণের আয়ের ওপর ৩০ শতাংশ কর আরোপের ঘোষণা দিয়েছেন সীতারমণ।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অধীনে ডিজিটাল মুদ্রার লেনদেনের তথ্য ব্লকচেইন পদ্ধতিতে সংরক্ষিত থাকবে। ব্লকচেইন পদ্ধতিতে বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রার লেনদেনের যাবতীয় তথ্য রাখা হয়, যা ইন্টারনেটে একটি নির্দিষ্ট ডেটাবেসের মধ্যে সংরক্ষিত থাকে। লেনদেনের সঙ্গে যুক্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ এই ব্লক চেইনের তথ্য জানতে পারেন না। মূলত এই পদ্ধতিকেই ব্যবহার করে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ডিজিটাল মুদ্রা আনতে চলেছে।

এরই মধ্যে দেশটির শীর্ষ এই ব্যাংক ডিজিটাল মুদ্রা বাজারে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। নগদ টাকার সমমানের হবে এই ডিজিটাল মুদ্রা। এর আগে, গত বছরের জুলাইয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক জানায়, তারা নিজস্ব ডিজিটাল মুদ্রা আনার কাজ শুরু করেছে।

সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) নামের ডিজিটাল এই মুদ্রার ব্যাপারে আরবিআইয়ের ডেপুটি গভর্নর টি রবি শঙ্কর বলেন, এটি নগদ মুদ্রার মূল্যমানের মতো একই হবে। নগদ মুদ্রার সঙ্গে ডিজিটাল মুদ্রার লেনদেনও করা যাবে।

তবে গত এক দশকে বেসরকারিভাবে যেসব ভার্চুয়াল মুদ্রা বাজারে এসেছে তার সঙ্গে ভারতীয় ডিজিটাল মুদ্রা সিবিডিসির তুলনা করা যাবে না। বেসরকারি ভার্চুয়াল মুদ্রাগুলো অর্থের ঐতিহাসিক ধারণার সঙ্গে দ্বন্দ্ব তৈরি করেছে বলে মন্তব্য করেছেন রবি শঙ্কর।

অনলাইনে বহুল ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে ভারতের সংসদের শীতকালীন অধিবেশনে একটি বিল আনার পরিকল্পনা থাকলেও বাস্তবে তা ঘটেনি। ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অব অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল-২০২১ নামের ওই বিলে প্রাথমিকভাবে ক্রিপ্টোকারেন্সির বেসরকারি অপারেটরদের নিষিদ্ধ এবং সিবিডিসি চালু করতে আরবিআইকে ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

ভারত ডিজিটাল মুদ্রা

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

১৩ জুলাই ২০২৬
ভারতে বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎ কেন্দ্রে ৯ শ্রমিকের মৃত্যু
১২ জুলাই ২০২৬
জোর করে ফ্ল্যাটে ঢুকে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে
১২ জুলাই ২০২৬
যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালি পাহারার জন্য যুক্তরাষ্ট্রকে খরচ দিতে হবে : ট্রাম্প
  2. বাড়ছে ডলার ও তেলের দাম, স্বর্ণের বাজারে বড় পতন
  3. ভারতে বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎ কেন্দ্রে ৯ শ্রমিকের মৃত্যু
  4. তীব্র তাপপ্রবাহে ইংল্যান্ডে ২৭০০ মানুষের মৃত্যু
  5. ইরানের চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের
  6. ‘বাভি’র তাণ্ডবে বিপর্যস্ত চীন, নিরাপদ আশ্রয়ে ২৮ লাখ মানুষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x