Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩০, ৩১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:৩৬, ৩১ ডিসেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩০, ৩১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:৩৬, ৩১ ডিসেম্বর ২০২১
আরও খবর
ইউরোপে মার্কিন ব্রিগেডের সংখ্যা ৪ থেকে কমিয়ে ৩ করেছে পেন্টাগন
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা
আটকে পড়া ‘টিম্মি’কে ছেড়ে দেওয়া হলো তার নিজের ঠিকানায়
ইরান যুদ্ধের ধাক্কায় ইউরোপে মুদ্রাস্ফীতি পৌঁছেছে ৩ শতাংশে
ইউরোপে মজুত মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল, ফ্লাইট বাতিলের শঙ্কা

পূর্ব ইউরোপে কোভিডে মৃত্যু ১০ লাখ ছাড়াল

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩০, ৩১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:৩৬, ৩১ ডিসেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩০, ৩১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:৩৬, ৩১ ডিসেম্বর ২০২১
পূর্ব ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসে মৃত্যু ১০ লাখ ছাড়িয়েছে। ছবি : রয়টার্স

পূর্ব ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসে মৃত্যু ১০ লাখ ছাড়িয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক হিসাবে উঠে এসেছে। বৃহস্পতিবার অঞ্চলটি এ দুঃখজনক মাইলফলক অতিক্রম করেছে।

রয়টার্সের হিসাবে, মহাদেশটির যে পাঁচটি দেশে এখন কোভিডে দৈনিক মৃত্যু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, তার তিনটিই পূর্ব ইউরোপের। এই তিন দেশের মধ্যে রাশিয়া ছাড়াও আছে পোল্যান্ড ও ইউক্রেইন।

‘প্রতিদিন বিপুল সংখ্যক মৃত্যুতে আমি আতঙ্কিত, অনেক মৃত্যু, অকল্পনীয়,’ বলেছেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র বাসিন্দা বোজিনা আদামোভিচ।

পূর্ব ইউরোপের দেশগুলোতে মহাদেশের মোট জনসংখ্যার মাত্র ৩৯ শতাংশের বাস হলেও এখন পর্যন্ত ইউরোপ কোভিডে যত মৃত্যু দেখেছে তার অর্ধেকের বেশিই এই অঞ্চলের, বলছে রয়টার্স।

তাদের টালি অনুযায়ী, বৃহস্পতিবার পূর্ব ইউরোপে কোভিডে মৃত্যু পৌঁছেছে ১০ লাখ ৪৫ হাজার ৪৫৪ জনে; আর পুরো ইউরোপে এই সংখ্যা ১৮ লাখ ৭৩ হাজার ২৫৩ জন।

রয়টার্স পূর্ব ইউরোপের মধ্যে যেসব দেশ ফেলেছে, তার মধ্যে আছে বেলারুশ, বুলগেরিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মলদোভা, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেইন।

মৃত্যু বেশি হলেও পশ্চিম ইউরোপের তুলনায় পূর্ব ইউরোপে রোগী কম শনাক্ত হয়েছে। ওমিক্রনের দাপটে দিশেহারা পশ্চিম ইউরোপের অনেক দেশেই এখন প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি মিলছে।

বুধবার পোল্যান্ড কোভিড সংক্রান্ত আরও ৭৯৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে; মহামারির চতুর্থ ঢেউয়ে এটাই দেশটিতে দৈনিক সর্বোচ্চ মৃত্যু। অবশ্য ‍বুধবারের এ সংখ্যার মধ্যে আগের কয়েকদিনের কিছু মৃত্যুও যুক্ত হতে পারে, বড়দিনের ছুটির কারণে এই মৃত্যুগুলোর তথ্য আসতে দেরি হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

হাসপাতালগুলোতে রোগীর তীব্র চাপ, কোভিড পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তাদের অজ্ঞতা এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় পোল্যান্ডের জনগণের মধ্যে টিকা নেওয়ার ব্যাপারে গা-ছাড়া ভাবের কারণেই মৃত্যু সংখ্যা বাড়ছে বলে মনে করেন দেশটির কলেজ অব ফ্যামিলি ফিজিশিয়ানসের মুখপাত্র ড. মাইকেল সুতকোওস্কি।

রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান বিভাগের তথ্য ও রয়টার্সের বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী, বিশ্বের দেশগুলোর মধ্যে কোভিডে মৃত্যু সংখ্যার হিসাবে যুক্তরাষ্ট্রের পর রাশিয়া দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

রুশ পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের হিসাবে নভেম্বরে দেশটিতে করোনাভাইরাস সংক্রান্ত মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৫২৭। মহামারির পর আর কোনো মাসেই দেশটি এত মৃত্যু দেখেনি।

বিশ্বজুড়ে মহামারি এখন পর্যন্ত ৫৭ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

করোনা ইউরোপ

সংশ্লিষ্ট সংবাদ: করোনা

২৪ আগস্ট ২০২৫
করোনায় একজনের মৃত্যু
০১ আগস্ট ২০২৫
দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১
২৮ জুলাই ২০২৫
২৪ ঘণ্টায় আরও একজনের করোনা শনাক্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিনামূল্যে ভালো খাবার খেতেই ডেটিংয়ে যান ৪০ শতাংশ মার্কিনি!
  2. ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট
  3. চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  4. কেনিয়ায় যুক্তরাষ্ট্রের ইবোলা-পরিকল্পনায় আদালতের বাধা
  5. কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম অপসারণের নির্দেশ আদালতের
  6. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x