Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১১:২৭, ২৭ সেপ্টেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১১:২৭, ২৭ সেপ্টেম্বর ২০২০
আরও খবর
পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের প্রতি অসন্তুষ্ট ট্রাম্প
চীনা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন সাবেক পাইলট গ্রেপ্তার
এবার চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, দুই দেশের সম্পর্ক নিয়ে যা জানালেন রুবিও
ভেনেজুয়েলা থেকে ৮০ মিলিয়ন ব্যারেল তেল পেয়েছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
ট্রাম্প আরোপিত ‘বেআইনি’ শুল্কের ১৭৫ বিলিয়ন ডলার ফেরতের দাবি

যুক্তরাষ্ট্রে ট্যাপের পানিতে আবারও মস্তিষ্কখেকো অণুজীব, পানি ব্যবহারে মানা

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১১:২৭, ২৭ সেপ্টেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১১:২৭, ২৭ সেপ্টেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লেক জ্যাকসনের বাসিন্দাদের ট্যাপের পানি ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ২৭ হাজার বাসিন্দার শহরে সাপ্লাইয়ের পানিতে ছড়িয়ে পড়েছে নায়েগ্লেরিয়া ফাওলেরি নামে মস্তিষ্কখেকো অণুজীব। এই অণুজীব বা অ্যামিবা সাধারণত মানুষের নাক দিয়ে ঢোকা পানির মাধ্যমে মস্তিষ্কে সংক্রমণ ঘটায়। এতে সংক্রমিত ব্যক্তির মৃত্যুও হতে পারে। সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য দেওয়া হয়েছে।     

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩৪ জন নায়েগ্লেরিয়া ফাওলেরির সংক্রমণের শিকার হয়েছেন।

টেক্সাসের আটটি শহরের লোকজনকে টয়লেটের ফ্ল্যাশ ছাড়া কোনো কাজে ট্যাপের পানি ব্যবহার করতে মানা করা হয়। পরদিন গতকাল শনিবার শুধু লেক জ্যাকসন বাদে বাকিদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। পানি ব্যবহারের উপযুক্ত করার আগ পর্যন্ত এখানে নিষেধাজ্ঞা থাকবে। তবে পুরো পানি নিরাপদ করতে কতটা সময় লাগবে, তা জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা-সিডিসি জানায়, নায়েগ্লেরিয়া ফাওলেরি পৃথিবীর অনেক দেশেই রয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণের অঙ্গরাজ্যগুলোতে স্বচ্ছ পানি থেকে এর সংক্রমণ বেশি হচ্ছে।

১৯৬০ সালে অস্ট্রেলিয়ার একটি হ্রদের পানিতে প্রথম এই মস্তিষ্কখেকো অণুজীবের সন্ধান মিলেছিল। দ্রুত কোষ বিভাজন করে এরা। সে জন্য হট ওয়াটার লেক বা উষ্ণ পানির আধারে এদের দেখা মেলে অনেক বেশি। শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকায় দূষিত পানিতেও দেখা মেলে এদের। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করা সুইমিংপুল বা ক্লোরিনেটেড নয় এমন বদ্ধ পানিতে দ্রুত ছড়ায় এরা। এককোষী হলেও এদের প্রভাব মারাত্মক। মানুষের স্নায়ুকোষকে নিমেষে ক্ষতিগ্রস্ত করতে পারে এই অ্যামিবা।

বিশেষজ্ঞরা বলেন, কোনোভাবে পানির মাধ্যমে এই অণুজীব গিলে ফেললে ততটা ক্ষতি হয় না। তবে কোনোভাবে নাক দিয়ে যদি শরীরে প্রবেশ করে, তাহলেই এরা ভয়ংকর আক্রমণাত্মক হয়ে ওঠে। জ্বর, মাথাব্যথা, বমি, পেশির খিঁচুনি দিয়ে উপসর্গ শুরু হয়। দ্রুত অ্যান্টিফাঙ্গাল ড্রাগ না দিলে মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে এটি। আক্রান্তদের বেশির ভাগই এক সপ্তাহের মধ্যে মারা যায়। উপসর্গ দেখা গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সর্বাধিক পঠিত
  1. বন্ধ হয়ে গেল সেই ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’
  2. পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ নিয়ে যা বলল প্রভাবশালী দেশগুলো
  3. পাকিস্তানের ৩ শহরে আফগানিস্তানের ড্রোন হামলা
  4. পাকিস্তানের হামলায় ২২৮ আফগান তালেবান যোদ্ধা নিহত
  5. আফগান-পাকিস্তান সংঘাত : জরুরি সংলাপের আহ্বান জাতিসংঘের
  6. পাকিস্তান তালেবান কারা?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x