Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪৫, ১৬ জুন ২০২১
আপডেট: ১৮:৪৮, ১৬ জুন ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪৫, ১৬ জুন ২০২১
আপডেট: ১৮:৪৮, ১৬ জুন ২০২১
আরও খবর
ইরানে সরকারবিরোধী সহিংসতায় সংস্কারপন্থি চার নেতা গ্রেপ্তার
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে ছয় বছরের কারাদণ্ড দিল ইরান
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী ধাপের বৈঠক শিগগিরই : ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ ইতিবাচক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে ‘আন্দোলন ও প্রতিবাদ’ করার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪৫, ১৬ জুন ২০২১
আপডেট: ১৮:৪৮, ১৬ জুন ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪৫, ১৬ জুন ২০২১
আপডেট: ১৮:৪৮, ১৬ জুন ২০২১
সৌদি আরবে আন্দোলন ও প্রতিবাদ করার দায়ে মোস্তাফা হাশেম আল-দারউইশ নামে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ছবি : সংগৃহীত

সৌদি আরবে আন্দোলন ও প্রতিবাদ করার দায়ে মোস্তাফা হাশেম আল-দারউইশ নামের একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ বুধবার দেশটির দাম্মাম শহরে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ওই ব্যক্তি যে সময় অপরাধ করেছিলেন, তখন তিনি কিশোর ছিলেন।

এই মৃত্যুদণ্ড নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। কারণ সৌদি আরব প্রতিশ্রুতি দিয়েছিল, তারা কোনও অপ্রাপ্তবয়স্কের মৃত্যুদণ্ড কার্যকর করবে না। খবর বিবিসির।

২০১৫ সালে মোস্তাফা হাশেমের বিরুদ্ধে প্রতিবাদ সংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়। তখন তাঁর বয়স ছিল ১৮ বছরের নিচে।

মোস্তাফা হাশেমের মৃত্যুদণ্ড কার্যকরের পর সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, তিনি সন্ত্রাসী সংগঠন তৈরি ও সশস্ত্র বিপ্লবের চেষ্টা চালাচ্ছিলেন।

তবে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, এই মৃত্যুদণ্ড কার্যকর না করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছিল তারা। এ ছাড়া মোস্তাফা হাশেমের বিচারও স্বচ্ছ হয়নি বলে দাবি করেছে তারা।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মৃত্যুদণ্ড সাজা বাতিলের জন্য কাজ করা সংগঠন রিপ্রেইভ বলেছে, ২৬ বছর বয়সী মোস্তাফা হাশেমকে নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তিনি তাঁর জবানবন্দি প্রত্যাহার করে নিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ‘দাঙ্গা বাধিয়ে নিরাপত্তা বিঘ্নিত করা’ এবং ‘বিভেদ সৃষ্টি করার’ অভিযোগ আনা হয়েছিল মোস্তাফা হাশেমের বিরুদ্ধে। ২০১১ ও ২০১২ সালে ১০টি ‘দাঙ্গায়’ মোস্তাফা হাশেম অংশ নিয়েছিলেন। এ ছাড়া সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিয়েছিলেন—এমন একটি ছবিও তাঁর বিরুদ্ধে প্রমাণ হিসেবে উত্থাপন করা হয়েছিল।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার চেষ্টা করেছিলেন মোস্তাফা হাশেম। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে, আদালতে যেসব নথি উপস্থাপন করা হয়েছিল তাতে উল্লেখ ছিল না, ঠিক কত তারিখে মোস্তাফা হাশেম এই ঘটনা ঘটিয়েছিলেন।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে মোস্তাফা হাশেমের পরিবারকে কিছু জানানো হয়নি। তারা অনলাইনে এই খবর দেখতে পেয়েছে।

২৮ ফেব্রুয়ারি ২০২৫
সৌদিতে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, শনিবার রোজা শুরু
০৭ ফেব্রুয়ারি ২০২৫
ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতা প্রত্যাহার
০৫ ফেব্রুয়ারি ২০২৫
ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় : সৌদি আরব
৩০ জানুয়ারি ২০২৫
মহানবী (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের পথ পুনর্নির্মাণের উদ্যোগ
৩০ জানুয়ারি ২০২৫
মক্কায় সড়ক দুর্ঘটনায় ১২ বাংলাদেশি আহত
১৪ জানুয়ারি ২০২৫
ভারতীয় কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করলো সৌদি আরব
০৭ জানুয়ারি ২০২৫
ভারি বৃষ্টিতে ডুবল মক্কা-মদিনার রাস্তাঘাট
০৫ জানুয়ারি ২০২৫
বাংলাদেশে পরিশোধনাগার স্থাপন করতে চায় আরামকো : সৌদি রাষ্ট্রদূত
১৮ নভেম্বর ২০২৪
৬৬ দেশের এক হাজার মুসল্লির ওমরাহ ব্যয় বহন করবে সৌদি
১৮ নভেম্বর ২০২৪
সৌদি আরবে বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড
  2. জাপানের নির্বাচনে প্রধানমন্ত্রী তাকাইচির দলের বড় জয়
  3. ইরানে সরকারবিরোধী সহিংসতায় সংস্কারপন্থি চার নেতা গ্রেপ্তার
  4. থাইল্যান্ডের নির্বাচনে রক্ষণশীল দলের জয়
  5. নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে ছয় বছরের কারাদণ্ড দিল ইরান
  6. জাপানের নির্বাচনে বড় জয়ের পথে তাকাইচি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x