Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আফ্রিকা
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০৫ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ০৯:৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০৫ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ০৯:৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২২
আরও খবর
মরক্কোর কাসাব্লাঙ্কায় কী দেখবেন এবং কী করবেন
সুকান্তের ‘আঠার বছর বয়স’র তরুণ খেলোয়াড় আইয়ুব বোয়াদ্দি
ঢাবির টিএসসিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া, মরক্কোসহ ৫ দেশ
মসজিদ পরিচিতি: আটলান্টিকের বুকে অনন্য এক স্থাপত্যশৈলী

১০৫ ফুট গভীর কুয়ায় ৫ বছরের শিশু, উদ্ধারে আপ্রাণ চেষ্টা (ভিডিও)

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০৫ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ০৯:৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০৫ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ০৯:৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২২

মরক্কোর উত্তরাঞ্চলে গত মঙ্গলবার ১০৫ ফুট গভীর একটি কুয়ায় পড়ে যায় পাঁচ বছরের এক শিশু। এরপর থেকে এখনও চলছে শিশুটিকে উদ্ধারের প্রাণান্তকর চেষ্টা। উদ্ধারকর্মীরা বলছেন, শিশুটিকে উদ্ধার অভিযানের শেষ পর্যায়ে পৌঁছেছেন তাঁরা। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এ খবর জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম বলছে—শিশুটি (রায়ান নামে ডাকা হচ্ছে তাকে) কুয়ার পাশে খেলছিল। এরপর কোনোভাবে সে কুয়ায় পড়ে যায়। শিশুটিকে নিরাপদে তুলে আনতে তৎপর উদ্ধারকারী দল। দ্রুত গতিতে এগোচ্ছে উদ্ধারকাজ।

মরক্কোর শেফশাউয়েন এলাকার উত্তরে পাহাড়ের ধারে অবস্থিত কুয়াটি বেশ গভীর। কুয়ার একেবারে তলদেশে শিশুটি আটকে পড়ায় অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হচ্ছে উদ্ধারকারী দলকে।

পাঁচ বছরের রায়ান কুয়ায় পড়ে যাওয়ার পর থেকে উত্তর আফ্রিকার দেশ মরক্কোবাসী প্রার্থনা করছেন, যেন রায়ানকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

মরক্কোর রাষ্ট্রীয় গণমাধ্যম এসএনআরটি এক উদ্ধারকারীর বয়ানে বলেছে—চরম দুশ্চিন্তায় রয়েছেন রায়ানের মা। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘মরক্কোবাসীর কাছে অনুরোধ—আপনারা প্রার্থনা করুন, আমার সন্তান যেন নিরাপদে ফিরে আসে।’

গভীর কুয়াটির উপরিভাগের ব্যাস ১৮ ইঞ্চি। ধীরে ধীরে তলদেশের দিকে কুয়োটি একেবারে সংকীর্ণ হয়ে গেছে। তাই শিশুটিকে তুলে আনতে উদ্ধারকারীরা কেউ কুয়ায় নামতে পারছেন না।

ঠান্ডায় গভীর কুয়ায় আটকে রয়েছে শিশুটি। তার কাছে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু সে খাবার আদৌ খেতে পেরেছে কি না, তা জানা সম্ভব হয়নি। নলের মাধ্যমে রায়ানের কাছে অক্সিজেন ও পানি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া বুলডোজারের মাধ্যমে পাহাড়ের দিকে একটি পরিখার মতো অংশ কাটা হয়েছে। কুয়ার পাশে কাটা হয়েছে এই গর্ত। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, উদ্ধারকারীরা এখন কুয়ার সমান গভীরতায় পৌঁছে গেছেন।

শিশুটিকে বাঁচাতে অনুভূমিকভাবে খনন শুরু হবে বলে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। উদ্ধারকারী দলের একজন শুক্রবার স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘সবচেয়ে জটিল উদ্ধার পদক্ষেপের প্রস্তুতি চলছে। আমাদের অনুভূমিকভাবে তিন থেকে পাঁচ মিটার খনন করতে হবে।’ 

ঘটনাস্থলে একটি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে, যাতে শিশুটিকে উদ্ধারের সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে দেওয়া যায়। সবার একটাই প্রার্থনা—দ্রুত মায়ের কোলে ফিরুক রায়ান।

মরক্কো

সংশ্লিষ্ট সংবাদ: মরক্কো

০৬ জুলাই ২০২৬
মরক্কোর কাসাব্লাঙ্কায় কী দেখবেন এবং কী করবেন
০২ অক্টোবর ২০২৫
মরক্কোতে জেন-জি বিক্ষোভে নিহত দুই, গ্রেপ্তার চার শতাধিক
০৬ ফেব্রুয়ারি ২০২২
মরক্কোয় গভীর কুয়ায় আটকা শিশু রায়ানকে মৃত উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু, নিহত ৫
  2. বছরের প্রথম তাপপ্রবাহের জন্য প্রস্তুতি নিচ্ছে গ্রিস
  3. ভারতে বন্যা ও ভূমিধসে ১৯ জনের মৃত্যু
  4. যুদ্ধবিরতির সুযোগে ৬০০ কোটি ডলারের তেল রপ্তানি ইরানের
  5. বিমার অর্থ পেতে সাপের কামড় খাইয়ে স্বামীকে হত্যা স্ত্রীর!
  6. সৌদিতে ফটিকছড়ির এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x