সৌদিতে বেড়েছে কোরবানির পশুর দাম
সৌদি আরবের একটি পশুর হাট। ছবি : আরব নিউজ
সৌদি আরবের রিয়াদে কোরবানি পশুর দাম বেড়েছে। পবিত্র হজ ও এর পরবর্তী কোরবানিকে উপলক্ষ করে দেশটিতে পশুর দামের এই ঊর্ধ্বগতি। বৃহস্পতিবার এক খবরে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।
প্রতি বছরই কোরবানি ঈদ ও হজকে কেন্দ্র করে উট, গরু, ছাগল ও দুম্বাসহ অন্যান্য কোরবানি পশুর দাম বাড়ে।
সৌদি আরবের আল আজিজিয়া জেলার একটি পশুর হাটে কোরবানির পশু কিনতে এসেছিলেন সাব্বির আহমেদ। তিনি বলেন, অন্য বছরের তুলনায় পশুর দাম অনেকটাই চড়া।
মাহমুদ নামে এক পশু ব্যবসায়ী বলছেন, খাদ্য শস্যের দাম বেড়ে যাওয়ার কারণে পশুর দামও বৃদ্ধি পেয়েছে।
সৌদি আরবে এই বছর পশু জবাইয়ের জন্য খরচ করতে হবে ১০০ সৌদি রিয়াল (প্রায় দুই হাজার ১০০ টাকা) ।

আরব নিউজ