সৌদি আরবে বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার
সৌদি আরবে ৫০ বছর বয়সী এক বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলের জেদ্দার আল-রিহাব জেলার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আরব নিউজ জানিয়েছে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ‘আত্মহত্যার’ বিষয়টি খতিয়ে দেখছেন। প্রতিবেদনে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।
নিরাপত্তা বাহিনী সূত্র বলছে, ‘ন্যাশনাল সেন্টার ফর সিকিউরিটি অপারেশন্স’ ৯১১ নম্বরে একটি কল আসে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বাংলাদেশি মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে।

অনলাইন ডেস্ক