ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন অভ্যন্তরীণ বিষয় : চীন
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির মনোনয়নকে দেশটির ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে অভিহিত করেছে চীন। আজ সোমবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ কথা বলেন। খবর আল জাজিরার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব সংবিধানের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। এতে বাইরের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল রোববার (৮ মার্চ) ইরানের সার্বভৌমত্বের প্রতি আন্তর্জাতিক মহলের শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, ইরানের শাসনব্যবস্থা পুনর্গঠনের জন্য যেকোনো ধরনের বহিরাগত প্রচেষ্টা বা হস্তক্ষেপের বিরুদ্ধে বেইজিং সতর্ক অবস্থানে রয়েছে।
ওয়াং ই আরও বলেন, ‘‘কোনো ‘রঙিন’ বিপ্লবের পরিকল্পনা করা বা জোরপূর্বক সরকার পরিবর্তনের চেষ্টা করা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোনো জনসমর্থন পাবে না।’ চীনের এই অবস্থান ইঙ্গিত দেয়, ইরানের বর্তমান রাজনৈতিক সংকটে বেইজিং তেহরানের পাশেই থাকছে।

এনটিভি অনলাইন ডেস্ক