ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের হাতে, গ্রেপ্তার সাবেক ল্যান্স নায়েক

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) হয়ে গুপ্তচরবৃত্তি এবং স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা থেকে ভারতের সেনাবাহিনীর এক সাবেক ল্যান্স নায়েককে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ।ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।পুলিশ ও আদালত সূত্র জানায়, ধৃত ব্যক্তির বাড়ি পাঞ্জাবের তরণ তরণ জেলার রসুলপুর গ্রামে। ভারত...