ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের বিরোধিতায় স্পেন তাদের আকাশসীমা মার্কিন বিমানের জন্য বন্ধ করে দিয়েছে। সংঘাতের বিরুদ্ধে দেশটির অবস্থানের এটিই সর্বশেষ পদক্ষেপ। খবর আলজাজিরার।স্পেনের পত্রিকা ‘এল পাইস’ সামরিক সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশের পর, আজ সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলেস সাংবাদিকদের কাছে এই আকাশসীমা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।মার্গারিটা রবলেস বলেন...