আন্দোলনের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ভারতে ‘নিট’ পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারি এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও বিরোধীদের টানা আন্দোলনের মুখে বড় পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের সচিব বিনীত জোশীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থানে নতুন উচ্চশিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নরেশ পাল গাঙ্গওয়ারকে। খবর এনডিটিভির। বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে ভারতের...