Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
২২:০৫, ০৩ জুলাই ২০২৩
আপডেট: ২২:০৫, ০৩ জুলাই ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২২:০৫, ০৩ জুলাই ২০২৩
আপডেট: ২২:০৫, ০৩ জুলাই ২০২৩
আরও খবর
নওগাঁয় ১২৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিল পুলিশ
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু
সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুকে ছেড়ে দিয়েছে পুলিশ
আট মাসে ৯২৪ জনকে হত্যা পাঞ্জাব পুলিশের, কী ঘটেছে সেখানে?
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

নাহেলের হত্যাকারী সেই পুলিশ কর্মকর্তার জন্য ১০ লাখ ডলার অনুদান

এনটিভি অনলাইন ডেস্ক
২২:০৫, ০৩ জুলাই ২০২৩
আপডেট: ২২:০৫, ০৩ জুলাই ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২২:০৫, ০৩ জুলাই ২০২৩
আপডেট: ২২:০৫, ০৩ জুলাই ২০২৩
ফ্রান্সের প্যারিসে নাহেলের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ চলছে। ছবি : এএফপি

কিশোর নাহেল হত্যায় উত্তাল গোটা ফ্রান্স। দেশটি জুড়ে চলছে বিক্ষোভ। হত্যায় জড়িত অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা। তবে, সেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তার জন্য অনুদান ওঠেছে ১০ লাখ মার্কিন ডলারের বেশি। আজ সোমবার (৪ জুলাই) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

জিন মেসিহা নামের এক ফরাসি নাগরিকের উদ্যোগেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তার জন্য এই অনুদানের অর্থ উঠেছে। ফ্রান্সের কট্টর ডানপন্থী রাজনৈতিক মেরিনে লি পেনের উপদেষ্টা হিসেবে কাজ করতে মেসিহা। গো ফান্ড মি ওয়েবসাইটে পুলিশ কর্মকর্তার জন্য অনুদান জন্য প্রচারণা চালান ওই ফরাসি নাগরিক। আজ পর্যন্ত তার জন্য ওঠেছে নয় লাখ ৬৩ হাজার ইউরো (ইউরোপের মুদ্রা) বা ১০ লাখ পাঁচ হাজার ডলার।

গত ২৭ জুন উত্তর আফ্রিকার বংশোদ্ভূত ১৭ বছর বয়সী নাহেলকে গুলি হত্যা করে ওই পুলিশ কর্মকর্তা। প্যারিসের উপকণ্ঠ নানতেরেতে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে তার সঙ্গে এমনটি করা হয়। হলুদ মার্সিডিজ চালাচ্ছিলেন ওই কিশোর। পুলিশ অবশ্য প্রথমে জানিয়েছিল, ১৭ বছর বয়সী ওই কিশোর পুলিশের এক কর্মকর্তাকে লক্ষ্য করে গাড়ি চালিয়ে দিয়েছিল। তাকে থামানোর জন্য গুলি করা হয়।

নাহেল হত্যায় টানা ছয় দিন ধরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলছে। সম্প্রতি পুলিশ কর্মকর্তার জন্য অনুদান তোলা প্রসঙ্গে নাহেলের নানি বলেন, ‘আমার হৃদয় ব্যথা করছে।’

প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, নাহেলের মৃত্যু ফ্রান্সের জাতিগত সংখ্যালঘু জনসংখ্যার ওপর পুলিশের বর্বরতার অভিযোগ নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। ইউরোপের দেশটির দীর্ঘ ইতিহাসে এমনটি বার বার হতে দেখা গেছে।

এদিকে, পুলিশ কর্মকর্তার জন্য অনুদান তোলার মেসিহার উদ্যোগের নিন্দা জানিয়েছে মধ্যপন্থী এবং বামপন্থী রাজনীতিবিদরা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর রাজনৈতিক দল এন মার্চ পার্টির এরিক বোথোরেল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে লেখেন, ‘মেসিহা আগুনে ফুঁ দিচ্ছে। এতে করে দাঙ্গা আরও বাড়বে। নাহেল হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার জন্য কয়েক লাখ ইউরো অনুদান আসা অশোভন ও কলঙ্কজনক।’

সোশ্যালিস্ট পার্টির ওলিভার ফাওরে গো ফান্ড মি ওয়েবসাইটকে পুলিশ কর্মকর্তার জন্য অনুদান তোলার ব্যবস্থাকে বন্ধের অনুরোধ করেছেন। একইসঙ্গে ওয়েবসাইটটি লজ্জাজনক কাজ করছে বলেও জানান এই রাজনীতিবিদ। এক টুইট বার্তায় ওলিভার লেখেন, ‘ইচ্ছাকৃতভাবে হত্যা করা একজন অভিযুক্তের সমর্থনে অংশ নিয়ে আপনারা ইতোমধ্যে দূরত্বের জন্ম দিয়েছেন। এগুলো বন্ধ করুন।’

এদিকে, বিক্ষোভের জেরে রোববার রাতে ১৬০ জনকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ। এর আগের দিন রাতে এই সংখ্যা ছিল সাতশর ঘরে। আর গত শুক্রবার এক হাজার ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়।

বিক্ষোভ বন্ধ করতে বিক্ষোভকারীদের আহ্বান জানিয়েছেন নাহেলের নানি নাদিয়া। বিএফএম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘থামো, দাঙ্গা করো না। জানালা ভেঙ না। স্কুলে ও বাসে হামলা চালিও না। মায়েরা বাসে যান, মায়েরাই বাইরে হাঁটেন। নাহেল মারা গেছে, যা হবার তা হয়ে গেছে।’

ফ্রান্স পুলিশ অনুদান
০৮ জুলাই ২০২৪
ডানপন্থিদের পরাজয়ে অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে ফ্রান্স
০৭ জুলাই ২০২৪
ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে
০১ জুলাই ২০২৪
ফ্রান্সের চমক কে এই জর্ডান বারডেলা?
০১ জুলাই ২০২৪
ফ্রান্সের প্রথম দফা নির্বাচনে এগিয়ে ডানপন্থিরা
৩০ জুন ২০২৪
ফ্রান্সে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন যেভাবে
৩০ জুন ২০২৪
ফ্রান্সে জাতীয় নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ চলছে
৩০ জুন ২০২৪
ফ্রান্সে জাতীয় নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ আজ
২৯ জুন ২০২৪
পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনের জন্য প্রস্তুত ফ্রান্স, ভোটগ্রহণ কাল
১০ জুন ২০২৪
ইইউ ভোটে অতি-ডানপন্থিদের উত্থান, ফ্রান্সে আগাম নির্বাচনের ঘোষণা
০৫ মার্চ ২০২৪
গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক নীতি অবৈধ ঘোষণা
  2. যুক্তরাষ্ট্রকে ঠেকিয়ে বিশ্ব বাণিজ্যে যেভাবে আধিপত্য বিস্তারের পরিকল্পনা চীনের
  3. বাংলাদেশের সঙ্গে উষ্ণ ও জোরালো সম্পর্কের আশাবাদ ভারতের
  4. ‘দুই-তিন দিনের মধ্যে’ প্রস্তুত হবে পারমাণবিক চুক্তির খসড়া : ইরান
  5. ট্রাম্পের নামে হচ্ছে ফ্লোরিডা বিমানবন্দরের নাম
  6. হামলা চালালে মার্কিন ঘাঁটি হবে ‘প্রধান লক্ষ্যবস্তু’ : ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x