Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৮ অক্টোবর ২০২৩
আপডেট: ১৯:০৭, ০৮ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৮ অক্টোবর ২০২৩
আপডেট: ১৯:০৭, ০৮ অক্টোবর ২০২৩
আরও খবর
লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪
গাজা পুনর্গঠনে ট্রাম্পের অর্থ সহায়তার প্রতিশ্রুতির পর ইসরায়েলি হামলায় নিহত ১১
পশ্চিম তীরের বড় অংশকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের অনুমোদন ইসরায়েলের
গাজায় সেনা পাঠাতে পাকিস্তানিদের সমর্থন, রয়েছে প্রশ্নও
অস্ট্রেলিয়া সফরে ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবি, যা জানাল সরকার

ইসরায়েলে হামলায় নিহত বেড়ে ছয় শতাধিক

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৮ অক্টোবর ২০২৩
আপডেট: ১৯:০৭, ০৮ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৮ অক্টোবর ২০২৩
আপডেট: ১৯:০৭, ০৮ অক্টোবর ২০২৩
ছবি : এএফপি

ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় নিহতের সংখ্যা ছয় শতাধিক ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত দুই হাজারেরও বেশি ইসরায়েলি। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। তবে, হতাহতের বিষয়টি এখনও নিশ্চিত করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানেও আহতের সংখ্যা দুই হাজারেরও বেশি। 

বিবিসি জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর মেগানে এখনও দুপক্ষের সম্মুখ যুদ্ধ চলছে। ইসরায়েলে গণমাধ্যম দ্য টামস অব ইসরায়েল বলছে, মেগানে তীব্র গোলাগুলি চলছে। ট্যাংক থেকেও গোলা ছোঁড়া হচ্ছে।

এদিকে, ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধ ঘোষণার অনুমোদন দিয়েছে। আজ দেশটির মন্ত্রিসভা থেকে বলা হয়, মৌলিক আইনের ৪০ অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ ঘোষণার অনুমোদন দিয়েছে সরকার। ৪০ অনুচ্ছেদ সরকারকে উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপের নির্দেশ দেওয়ার অনুমতি দেয়।

আল-জাজিরা জানিয়েছে, সংঘর্ষের জেরে ইসরায়েলের সমস্ত স্কুল দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী ইয়োভ কিশ বলেন, ‘সোমবার ও মঙ্গলবার দেশের সমস্ত স্কুলসহ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমই বন্ধ থাকবে।’

হামলা পাল্টা হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে অধিকৃত পশ্চিম তীর, গাজা উপত্যকা ও ইসরায়েল। এর শুরুটা হয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হামলার মাধ্যমে। শনিবার সকালে (৭ অক্টোবর) সকালের দিকে ইসরায়েলে রকেট হামলা শুরু করে হামাস। পাশাপাশি একটি ইসরায়েলি বসতিতে ঢুকে পড়ে হামলা চালায় বন্দুকধারীরা। আর এতেই প্রাণ হারান অনেকে। আর হামাসের অনবরত রকেট হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হয় ইসরায়েলের বেশ কয়েকটি শহর।

হামাসের আকস্মিক হামলায় হতভম্ব হয়ে পড়ে ইসরায়েল। পাল্টা আক্রমণও শুরু করে তারা। গাজা উপত্যকা ও পশ্চিম তীরে একের পর এক বিমান হামলা চালায় তারা। এতে রক্তাক্ত হয় গাজা ও পশ্চিম তীর।

ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরের এলাকা পর্যন্ত রকেট হামলা চালায় হামাস। এ ছাড়া ইসরায়েলের দক্ষিণেও তাদের যোদ্ধাদের পাঠায় সংগঠনটি। ইসরায়েলি গণমাধ্যমে বিভিন্ন ফুটেজে দেখা যায় হামাসের যোদ্ধারা সিদেরত শহরে পথচারীদের ওপর গুলিবর্ষণ করছে। ইসরায়েলিদের বেশকিছু জমায়েত কেন্দ্রেরও নিয়ন্ত্রণ নিয়ে নেয় হামাস। 

এ ছাড়া ইসরায়েলের বেশকিছু রাস্তায় বন্দুকধারীদের সংঘর্ষে জড়িয়ে পড়তেও দেখা যায়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে কাফার আজা, সিদেরত, সুফা, নাহাল ওজ, মাগেন, বেইরি নামের ছোট ছোট শহরে। টাইমস অব ইসরায়েল জানায়, রেইম সামরিক ঘাঁটিতেও হামলা করে হামাস।

ইসরায়েল ফিলিস্তিন হামাস
০৪ নভেম্বর ২০২৫
ফিলিস্তিনি বন্দি নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলি সামরিক আইনজীবী গ্রেপ্তার
২৩ অক্টোবর ২০২৫
ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস, তীব্র প্রতিক্রিয়া
১৩ অক্টোবর ২০২৫
গাজা যুদ্ধবিরতি নিয়ে ঐক্যের আহ্বান জানালেন নেতানিয়াহু
০২ অক্টোবর ২০২৫
‘সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক অধিকারকর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল
১৫ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাজ্যের রয়েল ডিফেন্স কলেজে নিষিদ্ধ ইসরায়েলিরা
২৮ আগস্ট ২০২৫
বোমা হামলার পর সিরিয়ায় বিমান হামলা জোরদার ইসরায়েলের
১৬ আগস্ট ২০২৫
নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার নিন্দা বাংলাদেশসহ ৩১ দেশের
১৪ জুলাই ২০২৫
রাফায় ‘মানবিক শহরের’ আড়ালে ‘বন্দি শিবির’ তৈরির নীলনকশা
০৬ জুলাই ২০২৫
বিতর্কের মুখে নেতানিয়াহু, পেছালেন ওয়াশিংটন সফর
০২ জুলাই ২০২৫
ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক হবে কি?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্পের নামে হচ্ছে ফ্লোরিডা বিমানবন্দরের নাম
  2. হামলা চালালে মার্কিন ঘাঁটি হবে ‘প্রধান লক্ষ্যবস্তু’ : ইরান
  3. গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া, মরক্কোসহ ৫ দেশ
  4. যুক্তরাষ্ট্র-ইন্দোনেশিয়ার বাণিজ্য চুক্তি, শুল্ক নামল ১৯ শতাংশে
  5. সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুকে ছেড়ে দিয়েছে পুলিশ
  6. আট মাসে ৯২৪ জনকে হত্যা পাঞ্জাব পুলিশের, কী ঘটেছে সেখানে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x